নীল রায়:
বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের জনসভায় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিজেপির স্বার্থে প্রচারের দিন কমিয়ে দিয়েছে। এর আগে এত গরমে কখনও ভোট হয়নি।’
এদিন একইসঙ্গে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে মমতা বন্দ্যোপধ্যায় জানিয়ে দেন, বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার প্রমাণ তাঁর কাছে আছে। বিজেপি অপপ্রচার চালাচ্ছে। যদি মোদি প্রমাণ করতে পারেন মূর্তি তৃণমূল ভেঙেছে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে কান ধরে ওঠবোস করতে হবে মোদিকে। মোদি যতই মূর্তি গড়ে দেওয়ার কথা বলুন, তাঁর কাছ থেকে ভিক্ষে নেবে না বাংলা।” তাঁর কথায়, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙাই থাকবে, এটা ফ্যাসিস্ট সরকারের প্রতীক হয়ে থাকবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news