ওয়েব ডেস্ক:
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় সিট বা বিশেষ তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ডিসি নর্থের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত আরও ৫ জনের নাম পাওয়া গিয়েছে। দোষীদের শনাক্তকরণের কাজ চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতির অমিত শাহ’র র্যালিকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজে বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়। ঘটনায় কলেজে ভাঙচুর চলে। ভাঙা পড়ে বিদ্যাসাগরের মূর্তি। তৃণমূলের অভিযোগ, মূর্তি ভেঙেছে বিজেপি কর্মীরা। পাল্টা তৃণমূলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। এমত অবস্থায় মূর্তি ভাঙা তদন্তে সিট গঠন করল লালবাজার।
এইসঙ্গে আজ কমিশনের নির্দেশে বদলি করা হল আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news