Breaking News
Home / TRENDING / মাদ্রাসা বোর্ডের দ্বাদশ সমতুল্য পরীক্ষায় প্রথম শেখ হাবিবুল্লাহ

মাদ্রাসা বোর্ডের দ্বাদশ সমতুল্য পরীক্ষায় প্রথম শেখ হাবিবুল্লাহ

নিজস্ব সংবাদদাতা:

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ২০১৯ সালের ‘ফাজিল’ পরীক্ষায় প্রথম শেখ হাবিবুল্লাহ। উল্লেখ্য, ‘ফাজিল’ হল মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণির সমতুল্য। প্রসঙ্গত, সম্প্রতি একে একে বিভিন্ন ইংরেজি বোর্ড ও মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আগামী ১৯ মে ফল বের হবে দ্বাদশ শ্রেণির ফলাফল। এরই মধ্যে আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের দ্বাদশ শ্রেণির সমতুল্য পরীক্ষা ‘ফাজিল’-এর ফল প্রকাশিত হল। এই পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করলেন শেখ হাবিবুল্লাহ।

মেধাবী ছাত্রটি হুগলির কুমির মোড়া বাজারের শান্তিনগর গ্রামের বাসিন্দা। স্বভাবতই এত ভালো ফল করায় খুশি সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রের মা রাকিবা বেগম ও বাবা শেখ আব্দুল হালিম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *