Breaking News
Home / TRENDING / মূর্তি বাইরে এনে ভাঙে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, দাবি এবিভিপি’র

মূর্তি বাইরে এনে ভাঙে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, দাবি এবিভিপি’র

ওয়েব ডেস্ক:

বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, দাবি করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনটি আজ সাংবাদিক সম্মেলনে যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় কেন বিজেপি মূর্তি ভাঙেনি। বৃহস্পতিবার এবিভিপি দাবি করে, “কলেজ স্কোয়ারেও বিদ্যাসাগরের মূর্তি ছিল। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা যদি উদ্দেশ্য হত, তাহলে সেখানেই ভাঙা সহজ হত।” মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে কোনওভাবেই আরএসএস  বা বিজেপির লোকজন জড়িত নয় বলে এদিন দাবি করে এবিভিপি। এইসঙ্গে তারা জানায়, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই সেদিন ভিতর থেকে মূর্তি বাইরে আনে। তারপর ভাঙে।

এবিভিপি অভিযোগ করে, পুলিশ যথাযথ ভূমিকা নেয়নি সেদিন। পাশাপাশি, রাম নাম করলে যদি গ্রেফতার হতে হয়, তাহলে অমিত শাহের রোড শোয়ে কালো পতাকা দেখানোয় কেন গ্রেফতার করা হবে না, সেই প্রশ্নও তোলে এবিভিপি। যদিও কালো পতাকা দেখানোকে তারা খারাপ বলে মনে করে না, জানিয়েছে বিজেপি ছাত্র সংগঠন।

এবিভিপি দাবি, সেদিন বিদ্যাসাগর কলেজ থেকে ইট ছোঁড়া হয়। তাতেই মিছিলে অংশগ্রহণকারীরা উত্তেজিত হয়ে ওঠে। তাই বলে মূর্তি তারা ভাঙেনি। দাবির স্বপক্ষে সর্বসমক্ষে সিসিটিভি ফুটেজ আনার কথাও জানায় এবিভিপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *