ওয়েব ডেস্ক:
ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পলিটিক্যাল টেরোরিস্ট বললেন কেন্দ্রীয় গিরিরাজ সিংহ। এমনকী কিম জং উনের সঙ্গে তুলনা করলেন। গিরিরাজের ভাষায়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল টেরোরিজম চালাচ্ছেন।
রাজ্যের ভোটপর্বে রাজনৈতিক হিংসা, পাশাপাশি গত মঙ্গলবার অমিত শাহ’র সভায় তৃণমূলের গুন্ডাদের আক্রমণ প্রসঙ্গে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও এদিন বিরোধীদের সভা বাতিল, প্রচারে বাধা, বিরোধী নেতাদের হেলিকপ্টার নামতে না দেওয়া ইত্যাদি প্রসঙ্গ তোলেন তিনি।
এদিন কার্যত উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তুলনা করেন গিরিরাজ সিংহ। বৃহস্পতিবার কলকাতায় বিজেপি দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যাকে নজিরবিহীন আক্রমণ করেন দাপুটে বিজেপির নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news