নিজস্ব সংবাদদাতা:
যাদবপুর থানা এলাকায় বিজেপির প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। হামলা করে, ভয় দেখিয়ে নানাভাবে ওই এলাকায় বিজেপির প্রচার রুখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী চন্দ্র বসু। প্রচারে বের হলে তাঁর কর্মীদের মারধোর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার এই অভিযোগ জানিয়ে চন্দ্র বসু বলেন, আমরা যাদবপুর থানায় তৃণমূলের এই গুন্ডামির লিখিত অভিযোগ জানাব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news