Breaking News
Home / TRENDING / শেষলগ্নে তুঙ্গে রাজনৈতিক পারদ, সম্মুখ সমরে মুকুল-জ্যোতিপ্রিয়

শেষলগ্নে তুঙ্গে রাজনৈতিক পারদ, সম্মুখ সমরে মুকুল-জ্যোতিপ্রিয়

ওয়েব ডেস্ক:

শেষ লগ্নে বিজেপি-তৃণমূল পারদ সপ্তমে। সম্মুখ সমরে মুকুল-জ্যোতিপ্রিয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে দমদমে প্রধানমন্ত্রীর সভা শেষে বিজেপি শমীক ভট্টাচার্যকে আক্রমণ ও মুকুল রায়ের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গতরাতেই গেরুয়া শিবির অভিযোগ করেছিল, তৃণমূলের কাজ। উল্টোদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এই নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালেন মুকুল-জ্যোতিপ্রিয়।

রাজ্য বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়ের বক্তব্য, ‘কয়েকজন লোক আমার গাড়ির দিকে এগিয়ে আসেন আর ইট ছুড়তে থাকেন। আমি দেখিনি কে করেছেন। আমার ধারণা এটা কোনও রাজনৈতিক দলের ষড়যন্ত্র। এঁরা সাধারণ মানুষ নন। আমি পুলিশের কাছে যাব। এই লোকজনদের মুখ নিশ্চয়ই সিসিটিভিতে ধরা পড়বে, পুলিশের ব্যাবস্থা নেওয়া উচিত। আমি বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ভীত হয়ে রয়েছেন।’

এদিকে তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, গোটা ঘটনাটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে। বিজেপি নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের পর সমবেদন আদায় করতে চাইছে বলে দাবি করেন ঘাসফুল নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *