Breaking News
Home / TRENDING / দমদমে কমিশনের নির্দেশ মানছে না শাসক, অভিযোগ মুকুল ও শমীকের

দমদমে কমিশনের নির্দেশ মানছে না শাসক, অভিযোগ মুকুল ও শমীকের

প্রসেনজিৎ ধর:

কমিশনের নির্দেশ মানছে না শাসক দল। যার ফলে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনই অভিযোগ করলেন দমদম লোকসভার বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ও বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়। তাঁদের অভিযোগ, দমদম লোকসভা এলাকার বেশ কিছু জায়গায় বুথের ১০০ মিটারের মধ্যে পাড়ার ক্লাব খোলা রয়েছে। যেগুলির সামনে মুখ্যমন্ত্রীর বড়সড় ফ্লেক্সও ঝুলছে। অর্থাৎ কিনা শাসক দল সমর্থিত ক্লাব ওইগুলি। যা নিয়ম বহির্ভূত বলেন মুকুল রায়।

মুকুলের মতে, নির্বাচন কমিশন কড়া ভাষায় বলে দিয়েছিল বুথের ১০০ মিটারের মধ্যে কোনও প্ল্যাকার্ড, হোর্ডিং রাখা যাবে না। এইসঙ্গে বলা হয়, কোনও ক্লাব খোলা রাখা যাবে না ওই দূরত্বের মধ্যে। কিন্তু দমদম লোকসভা এলাকায় বেশ কিছু বুথের কাছাকাছি খোলা রয়েছে ক্লাব, ঝুলছে মুখ্যমন্ত্রীর পোস্টার, ব্যানার। যা নিয়ে এদিন উষ্মা প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *