Breaking News
Home / রাজনীতি (page 145)

রাজনীতি

২১ মে পর্যন্ত কার্যত লকডাউন থাকবে রাজ্যে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “সতর্কতার ৪৯ দিনের কথা মাথায় রেখে আমি চাই আগামী ২১শে মে পর্যন্ত লক-ডাউন চলুক।” সোমবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ ২১ মে পর্যন্ত সাবধানে চলতে হবে। আমি আগেও বলেছিলাম। ৪৯ …

আরও পড়ুন »

সামাজিক দূরত্ব ব্যহত, শুরুতেই থমকে গেল মমতার ‘প্রচেষ্টা প্রকল্প’-এর কাজ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত ‘প্রচেষ্টা’ প্রকল্প (Prochesta Project)। লকডাউনের প্রভাবে জীবন জীবিকা একরকম বন্ধ সাধারণ খেটে খাওয়া মানুষের। মূলত অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকার ‘প্রচেষ্টা’ নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে আবেদনকারীদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার …

আরও পড়ুন »

নিজামুদ্দিনের ঘটনা যাতে সাধারণ হিন্দু-মুসলিমে দুরত্ব না বাড়ায়, রাশ ধরলেন ভাগবত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কারও ভুলের জন্য গোটা একটা সম্প্রদায়কে দোষারোপ করা উচিত নয়, বললেন সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রবিবার এক অনুষ্ঠানে তবলিঘ-ই-জামাতের (Tabligh-E-Jamat) নাম না করে তিনি বলেন যে, কোনও সম্প্রদায়ের প্রতি করোনা ছড়ানোর জন্য বিরুদ্ধ মনোভাব রাখা উচিত নয়। কিছু লোকের ভুলের জন্য পুরো সম্প্রদায়কে দোষারোপ করা ঠিক …

আরও পড়ুন »

২১ মে পর্যন্ত লকডাউন দীর্ঘায়িত করলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ২১ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে বাড়ানো হল লকডাউনের সময়সীমা। সোমবারনবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত আসছে

আরও পড়ুন »

রাজ্যের হটস্পট জোনগুলি ঘুরে দিল্লিকে রিপোর্ট পাঠাল কেন্দ্রীয় প্রতিনিধি দল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রাজ্যের অন্যতম হটস্পট (Hotspot) পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অন্তঃরাজ্য প্রতিনিধিদল। সোমবার সকাল ৭টা নাগাদ গুরুসদয় রোডের বিএসএফ ক্যাম্প থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর জেলার উদ্দেশ্যে রওনা দেয়়। প্রতিনিধিরা প্রথমেই যান পাঁশকুড়ার বড় মা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের …

আরও পড়ুন »

“হটস্পট এলাকায় লকডাউন চলবে”, মুখ্যমন্ত্রীদের স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। হটস্পট এলাকাগুলিতে কোনওভাবেই লকডাউন তোলা যাবে না। স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবারের ভিডিয়ো কনফারেন্সে তাঁর সঙ্গে বৈঠকে ঢুকে যোগ দিয়েছিলেন মোট ৯ জন মুখ্যমন্ত্রী। ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রে খবর, বৈঠকে মধ্যে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন তোলার পক্ষে মত দিয়েছেন। বাকি চার …

আরও পড়ুন »

নর্দমায় ফেলে দেওয়া হবে এক লক্ষ লিটার বিয়ার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এক লক্ষ লিটার বিয়ার (Beer) ঢেলে দেওয়া হবে নর্দমায়। শুনে চমকে গেলেন তো ? ঘটনাটা কিন্তু একদম সত্যি। দীর্ঘদিন ধরে লকডাউন চলায় দেশের সব মদের দোকান বন্ধ। অন্যান্য ব্যবসার সঙ্গে সঙ্গে সাংঘাতিক মার খাচ্ছে মদের ব্যবসাও। হোটেল, রেস্তোঁরা বা বার বন্ধ সবই। বিক্রি হচ্ছে না বিয়ারও। নষ্ট …

আরও পড়ুন »

“আগ্রা হতে পারে দ্বিতীয় উহান”, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন মেয়র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “আগ্রা হতে পারে দ্বিতীয় উহান।” এই ভাষাতেই উত্তরপ্রদেশের (Uttarpradesh) উপমুখ্যমন্ত্রী দীনেশ বর্মাকে চিঠি পাঠালেন আগ্রার মেয়র নবীন জৈন। গত ২১ এপ্রিল চিঠি পাঠিয়েছেন তিনি। সেই চিঠিতে তিনি আগ্রা (Agra) শহরে স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে একঝাঁক অভিযোগ করেছেন মেয়র (Mayor)। চিঠিতে আগ্রার মেয়র নবীন জৈন দাবি করেছেন, কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে …

আরও পড়ুন »

দেশে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু রাজনীতিবিদের, শোকের ছায়া রাজনৈতিক মহলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এই প্রথম দেশে করোনায় মারা গেলেন কোনও রাজনীতিবিদ। গুজরাতে কংগ্রেসের (Gujrat Congress) মুখপাত্র এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা বদরুদ্দিন শেখ রবিবার রাতে মারণব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁকে করোনার উপসর্গ নিয়ে গত সপ্তাহে আহমেদাবাদের এসভিপি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে দীর্ঘদিন তিনি হোম কোয়রান্টিনে ছিলেন। …

আরও পড়ুন »

পুরী : রথ বেরোবে না পথে, করোনার ‘কল্যাণে’ ইতিহাস গড়তে চলেছে জগন্নাথ ধামে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রথা ভেঙে এবার জুন মাসে আয়োজিত রথযাত্রাও (Rathyatra) অনুষ্ঠিত হবে ওড়িশায় (Odisha) মন্দিরের ভিতরে। প্রতি বছরের মত নিয়ম মেনে এবার রথ বের হবে না রাস্তায়। রথের রশি টানতে পারবেন না হাজার হাজার ভক্ত। কারণ যে রথে চড়ে এই রথযাত্রা হয় তার নির্মাণ করাই শুরু হয় অক্ষয় তৃতীয়ার …

আরও পড়ুন »

বিজেপির মুসলিম নেতা, ত্রাণ দিতে গিয়ে বেধড়ক মার খেলেন তৃণমূলের হাতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ত্রাণ বিলি করায় এক বিজেপি (BJP) কর্মী ও তাঁর দাদাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের মিল্কি গ্রামে। রবিবার দুপুরে বলরামবাটি গ্রামের ওয়াজিদুর রহমানের বাড়িতে ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন কয়েকজন। বাইরের লোক কেন এলাকায় এসেছে, এ বিষয়ে …

আরও পড়ুন »

করোনা আবহে কলকাতা পুর নিগমের মেয়াদ বৃদ্ধির ভাবনায় রাজ্য সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রশাসক নয়, কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) মেয়াদ অন্তত ৬ মাসের জন্য বৃদ্ধি করার আইন দপ্তর ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত জানতে চাইল রাজ্য সরকার। প্রস্তাবটি কার্যকর হলে মেয়র ও মেয়র পারিষদের পাশাপাশি ১৪৪ জন কাউন্সিলরেরই প্রশাসনিক ক্ষমতার মেয়াদ বাড়বে। শাসকদল তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপির নির্বাচিত …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার সকাল ১০টা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু হয়েছে। ধাপে ধাপে লকডাউন তোলা-সহ নানা বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানো নিয়ে পদক্ষেপের কথাও। সঙ্গে …

আরও পড়ুন »

কেন্দ্রীয় পরিসংখ্যানে রাজ্যে করোনা আক্রান্ত ৬৪৯, রাজ্যের মতে ৪৬১

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফারাক ক্রমশ বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা মোট ৬৪৯। মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১০৫ জন। যদিও, গতকাল রাত পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। কেন্দ্রের পরিসংখ্যান …

আরও পড়ুন »

সুভাষদার একদা চাকর ছুরি মেরেছে রমলাদিকে, দমকল মন্ত্রীকে অগ্নিবাণ সোমেন পুত্র রোহনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গত কয়েক দিনে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন স্বাস্থ্য কর্মী পিপিই বা ব্যক্তিগত নিরাপত্তার বিশেষ পোষাক পরে রয়েছেন, যে পোষাকের পিছনে লেখা ‘গিফটেড বাই সুজিত বসু’। অর্থাৎ সুজিত বসুর দেওয়া উপহার। কে সুজিত বসু? না, নামের সঙ্গে কোনও পরিচয় লেখা নেই ঠিকই …

আরও পড়ুন »

করোনা সংক্রমণে মৃত স্বাস্থ্যকর্তার শোকবার্তায় কারণ উল্লেখ করলেন না মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তর মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ তাঁর শোকবার্তায় কোথাও রইল না করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উল্লেখ। শনিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিন সকাল সকালই জানা যায় অতিরিক্ত স্বাস্থ্য …

আরও পড়ুন »