Breaking News
Home / TRENDING / রাজ্যের হটস্পট জোনগুলি ঘুরে দিল্লিকে রিপোর্ট পাঠাল কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যের হটস্পট জোনগুলি ঘুরে দিল্লিকে রিপোর্ট পাঠাল কেন্দ্রীয় প্রতিনিধি দল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যের অন্যতম হটস্পট (Hotspot) পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অন্তঃরাজ্য প্রতিনিধিদল। সোমবার সকাল ৭টা নাগাদ গুরুসদয় রোডের বিএসএফ ক্যাম্প থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর জেলার উদ্দেশ্যে রওনা দেয়়। প্রতিনিধিরা প্রথমেই যান পাঁশকুড়ার বড় মা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মেনে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে কি না, অন্য কোনও সমস্যা আছে কিনা, তাও জানতে চান তাঁরা। এদিন তাঁরা সরাসরি রোগীদের সঙ্গেও কথা বলেছেন।হলদিয়াতেও যায় কেন্দ্রীয় দলটি। সেখানকার একটি কোয়ারান্টিন সেন্টারে কী ভাবে চিকিৎসা চলছে খতিয়ে দেখেন তাঁরা। হটস্পট জোনে রয়েছে পূর্ব মেদিনীপুর। এগরা থেকেই অনেক জায়গায় করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়িয়ে ছিল বলেই জানা গিয়েছিল। রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর আগেই পূর্ব মেদিনীপুর জেলাকে নিজেদের হটস্পটের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

পূর্ব মেদিনীপুরের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও অন্তঃরাজ্য কেন্দ্রীয় প্রতিনিধিদলটি হানা দিয়েছে বলেই সূত্রের খবর। দক্ষিণবঙ্গের দলটি রাজারহাট  কোয়ারান্টিন সেন্টার, এমআর বাঙ্গুর হাসপাতাল, সঞ্জীবন হাসপাতাল, ডুমরজলা স্টেডিয়াম কোয়ারান্টিন সেন্টার, হাওড়া সালকিয়া, গোলাবাবাড়ি, কলকাতারা বিভিন্ন বাজারে পরিদর্শন করা হয়ে গিয়েছে। রবিবার উত্তরবঙ্গের কেন্দ্রীয় দল কালিম্পংয়ে গিয়ে প্রশাসনিক সাহায্য না পাওয়ার অভিযোগ করে ফিরে আসেন। তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, শিলিগুড়ি পুরসভার বিভিন্ন এলাকাতে পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি রিপোর্ট ইতিমধ্যেই তাঁরা কেন্দ্রকে দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *