Breaking News
Home / TRENDING / নর্দমায় ফেলে দেওয়া হবে এক লক্ষ লিটার বিয়ার

নর্দমায় ফেলে দেওয়া হবে এক লক্ষ লিটার বিয়ার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এক লক্ষ লিটার বিয়ার (Beer) ঢেলে দেওয়া হবে নর্দমায়। শুনে চমকে গেলেন তো ? ঘটনাটা কিন্তু একদম সত্যি। দীর্ঘদিন ধরে লকডাউন চলায় দেশের সব মদের দোকান বন্ধ। অন্যান্য ব্যবসার সঙ্গে সঙ্গে সাংঘাতিক মার খাচ্ছে মদের ব্যবসাও। হোটেল, রেস্তোঁরা বা বার বন্ধ সবই। বিক্রি হচ্ছে না বিয়ারও। নষ্ট হয়ে যাচ্ছে ক্রাফট বিয়ার। সাধারণ বিয়ারের সঙ্গে ক্রাফ্ট বিয়ারের তফাৎ হল, এই মদে সামান্য পরিমাণ ইস্ট থাকে বলে এটি চট করে নষ্ট হয়ে যায়। সাধারণ বিয়ারের ক্ষেত্রে তা হয় না। দিল্লিতে কিছুদিন আগে প্রচুর ক্রাফ্ট বিয়ার নষ্ট হয়ে গিয়েছে দোকান বন্ধ হওয়ায়। এবার একই ঘটনা ঘটল মহারাষ্ট্রেও (Maharashtra)।

বিয়ার ব্যবসায়ীদের আশঙ্কা বিয়ার বিক্রি বন্ধ থাকায় সেই বিয়ার ফেলে দিতে হবে এবার। কারণ ক্রাফ্ট বিয়ার সংরক্ষণ করা কঠিন আর করা গেলেও তা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। গুড়গাঁও-এর বিয়ার ব্যবসায়ী ইশান গ্রোভার জানিয়েছেন, পয়সা খরচ করে বিয়ার ঠিক রাখলেও পুরনো গন্ধ আর স্বাদ থাকে না ক্রাফ্ট বিয়ারে। কাজেই প্রচুর অর্থমূল্য দিয়েও বিয়ার বাঁচিয়ে খুব লাভ হবে না। বিয়ার বাঁচাতে গিয়ে পয়সা ঢালবেন না বিয়ার নর্দমায় ঢালবেন তা ভেবেই এখন চিন্তায় বিয়ার বিক্রেতারা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *