Breaking News
Home / TRENDING / ২১ মে পর্যন্ত কার্যত লকডাউন থাকবে রাজ্যে

২১ মে পর্যন্ত কার্যত লকডাউন থাকবে রাজ্যে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“সতর্কতার ৪৯ দিনের কথা মাথায় রেখে আমি চাই আগামী ২১শে মে পর্যন্ত লক-ডাউন চলুক।” সোমবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ ২১ মে পর্যন্ত সাবধানে চলতে হবে। আমি আগেও বলেছিলাম। ৪৯ দিন সাবধান থাকতে হবে।” তিনি আরও বলেন, “রাজ্যে সংক্রমণের মাত্রা অনুসারে রেজ, অরেঞ্জ এবং গ্রিন জোন হিসাবে যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে তা প্রকাশ করা হবে। তার ফলে মানুষ নিজেরাই সচেতন হতে পারবেন এবং নিজেদের মতো করেই আরও সতর্ক থাকতে পারবেন।” এদিন করোনা বিষয়ক মন্ত্রী গোষ্ঠী গঠন করেছেন মুখ্যমন্ত্রী। কমিটির সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র, আছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের ওপর খড়গহস্ত ছিলেন তিনি। অভিযোগের সুরে মুখ্যমন্ত্রী বলেন,‘‘ একবার কেন্দ্র বলছে কড়া হাতে লকডাউন কার্যকর করতে। আবার অন্যদিকে সব দোকান খুলে দিতে সার্কুলার দিচ্ছে। দোকান খুললে তো রাস্তায় লোক বেরোবেন। আমি তাঁদের কী ভাবে না করব।” তিনি আরও বলেন, “কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ করছে না। আমি মুখ্যসচিবকে বলেছি ক্যাবিনেট সচিবের কাছ থেকে ব্যাখ্যা চাইতে। সেই ব্যখ্যা পাওয়া গেলে দোকান খোলার ব্যপারে বুধবার আমচরা আমাদের সিদ্ধান্ত নেব।” কেন্দ্রের নির্দেশ প্রসঙ্গে মমতা বলেন,‘‘ আমরা কেন্দ্রের সমস্ত নির্দেশ মানব। কিন্তু তা যুক্তিযুক্ত হতে হবে, স্পষ্ট হতে হবে এবং স্বচ্ছতা থাকতে হবে সেই নির্দেশে।” 

লকডাউন প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “লকডাউনে মানুষ খাবে কী? লকডাউনে চা বাগান বন্ধ। ১০০ দিনের কাজ বন্ধ। চটকল বন্ধ। কেউ টাকা পাচ্ছেন না। কেন্দ্র দায়িত্ব নিক। প্রত্যেকের ব্যঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠাক। তাতে মানুষ খেতে পাবে।” তিনি আরও বলেন,‘‘ শুধু ভয় দেখিয়ে, মুখ বন্ধ করলে মনস্তাতাত্ত্বিক প্রভাব পড়বে।” তিনি কেন্দ্রের নির্দেশ প্রসঙ্গে বলেন,‘‘ আমরা কেন্দ্রের সমস্ত নির্দেশ মানব। কিন্তু তা যুক্তিযুক্ত হতে হবে, স্পষ্ট হতে হবে এবং স্বচ্ছতা থাকতে হবে সেই নির্দেশে।” 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *