চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“আগ্রা হতে পারে দ্বিতীয় উহান।” এই ভাষাতেই উত্তরপ্রদেশের (Uttarpradesh) উপমুখ্যমন্ত্রী দীনেশ বর্মাকে চিঠি পাঠালেন আগ্রার মেয়র নবীন জৈন। গত ২১ এপ্রিল চিঠি পাঠিয়েছেন তিনি। সেই চিঠিতে তিনি আগ্রা (Agra) শহরে স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে একঝাঁক অভিযোগ করেছেন মেয়র (Mayor)। চিঠিতে আগ্রার মেয়র নবীন জৈন দাবি করেছেন, কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে রোগীদের কোনওরকম করোনা পরীক্ষা হচ্ছে না। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে পরিকাঠামো নিয়েও বিস্তর সমস্যা রয়েছে। হাসপাতালে থাকা রোগীদের খাবার ও পানীয় জল কিছুই দেওয়া হচ্ছে না। সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো যেমন ভেঙে পড়েছে, তেমনি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির অবস্থাও তথৈবচ। এভাবে চলতে থাকলে আগ্রা দ্বিতীয় ইউহান বলে পরিচিত হবে গোটা বিশ্বে।
নবীন জন্য বিজেপির প্রতীকে জয়ী হয়ে আগ্রার মেয়র হয়েছেন। তা সত্ত্বেও এই চিঠিতে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মানুষ অনেক আশা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছিল। কিন্তু পরিস্থিতি যেভাবে চলছে তাতে আগামী দিনে উত্তরপ্রদেশের মানুষ আমাদের শাস্তি দিতে পারে। এমন সব কথা উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী দীনেশ বর্মাকে তিনি জানিয়েছেন, একই কায়দায় চীনের ইউনান প্রদেশ করোনা ভাইরাসের (8Coronavirus) সংক্রমণ নিয়ে উদাসীন ছিল। যার খেসারত গোটা বিশ্বকে এখন দিতে হচ্ছে। এমতাবস্থায় দ্রুত বন্দোবস্ত না করলে আগ্রার অবস্থানে থেকেও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেয়র। গোটা উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ২৮৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মারা গিয়েছেন ২৯ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news