Breaking News
Home / TRENDING / দেশে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু রাজনীতিবিদের, শোকের ছায়া রাজনৈতিক মহলে

দেশে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু রাজনীতিবিদের, শোকের ছায়া রাজনৈতিক মহলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এই প্রথম দেশে করোনায় মারা গেলেন কোনও রাজনীতিবিদ। গুজরাতে কংগ্রেসের (Gujrat Congress) মুখপাত্র এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা বদরুদ্দিন শেখ রবিবার রাতে মারণব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁকে করোনার উপসর্গ নিয়ে গত সপ্তাহে আহমেদাবাদের এসভিপি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে দীর্ঘদিন তিনি হোম কোয়রান্টিনে ছিলেন। সেখানেই অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গুজরাতের রাজনীতিতে বিশিষ্ট মুখ ছিলেন বদরুদ্দিন। তিনি আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের বেহরামপুর ওয়ার্ডের নেতাও ছিলেন।

মৃত্যুর কিছুদিন আগে তিনি তাঁর এলাকার গরীবদের মধ্যে খাবার বিলি করা এবং সচেতনতা তৈরির কাজ করছিলেন। সম্ভবত সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হন। বদরুদ্দিন শেখের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে কংগ্রেসের জাতীয় মুখপাত্র শক্তিসিং গোহিল বলেন যে কংগ্রেস তার এক গুরুত্বপূর্ণ কর্মীকে হারাল। এই ক্ষতি দলের পক্ষে অপূরনীয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *