চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তর মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ তাঁর শোকবার্তায় কোথাও রইল না করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উল্লেখ। শনিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিন সকাল সকালই জানা যায় অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা মৃত্যু সংবাদ। দেরিতে হলেও প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “মানবতার জন্য তাঁর আত্মত্যাগ আজীবন আমাদের হৃদয়ে থেকে যাবে এবং আমাদের করোনা যোদ্ধাদের আরও প্রতিজ্ঞাবদ্ধ করবে।”
Hv a look at hw shamefully deceitfully Manoniya @MamataOfficial Didi PLAYs with words while paying her ‘Tribute’ to the departed soul BUT never mention once that he lost his life while trying to help other #Covid_19 patients•How cunning is that but she exposes herself completely https://t.co/hDifeG7nN6 pic.twitter.com/xlf31h3QLZ
— Babul Supriyo (@SuPriyoBabul) April 26, 2020
তাঁর টুইটে বিপ্লববাবুর মৃত্যুর কারণ উল্লেখ না করায় বাবুল বলেন, “মুখ্যমন্ত্রী এখনও চাতুর্যের সঙ্গে শব্দ নিয়ে খেলা করছেন। উনি যে করোনা আক্রান্ত হয়েই মারা গিয়েছেন সেকথা বলেননি।” ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফেও একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ রয়েছে বিপ্লবকান্তি দাশগুপ্ত কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। মুখ্যমন্ত্রীর টুইট ও ডক্টরস ফোরামের বিবৃতি পাশাপাশি বসিয়ে টুইটও করেন বাবুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news