Breaking News
Home / TRENDING / বিজেপির মুসলিম নেতা, ত্রাণ দিতে গিয়ে বেধড়ক মার খেলেন তৃণমূলের হাতে

বিজেপির মুসলিম নেতা, ত্রাণ দিতে গিয়ে বেধড়ক মার খেলেন তৃণমূলের হাতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ত্রাণ বিলি করায় এক বিজেপি (BJP) কর্মী ও তাঁর দাদাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের মিল্কি গ্রামে। রবিবার দুপুরে বলরামবাটি গ্রামের ওয়াজিদুর রহমানের বাড়িতে ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন কয়েকজন। বাইরের লোক কেন এলাকায় এসেছে, এ বিষয়ে আপত্তি জানিয়ে এলাকার তৃণমূল কর্মীরা চড়াও হয় ওই বিজেপি নেতার বাড়িতে। বিজেপির অভিযোগ, তারপরেই ওয়াজিদুর রহমানকে মারধর করেন তৃণমুল কর্মীরা।

ভাইকে বাঁচাতে এসে আক্রান্ত হন দাদা মনিরুল। তাঁদের দুই ভাইয়েরই হাতে পায়ে আঘাত লাগে‌। গুরুতর আঘাত পেলে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি নেতার অভিযোগ, ‘‘আমি বলরামবাটি পঞ্চায়েত এলাকার পাঁচটি বুথের বিজেপির শক্তিপ্রমূখ পদে আছি। তাই আমার একটা দায়িত্ব থেকেই যায়। তাছাড়া মানবিক কর্তব্য রয়েছে। মানুষের কাছে পৌঁছে যাতে ত্রাণ বিলি করতে না পারি তার জন্যই পরিকল্পিত ভাবে আমার উপর আক্রমণ করে তৃণমূল।’’ তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *