Breaking News
Home / TRENDING / “হটস্পট এলাকায় লকডাউন চলবে”, মুখ্যমন্ত্রীদের স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

“হটস্পট এলাকায় লকডাউন চলবে”, মুখ্যমন্ত্রীদের স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হটস্পট এলাকাগুলিতে কোনওভাবেই লকডাউন তোলা যাবে না। স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবারের ভিডিয়ো কনফারেন্সে তাঁর সঙ্গে বৈঠকে ঢুকে যোগ দিয়েছিলেন মোট ৯ জন মুখ্যমন্ত্রী। ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রে খবর, বৈঠকে মধ্যে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন তোলার পক্ষে মত দিয়েছেন। বাকি চার মুখ্যমন্ত্রী অবশ্য এখনই পুরোপুরি লকডাউন তুলে নেওয়ার পক্ষে সায় দেননি। বৈঠকে রাজ্যগুলির উদ্দেশে নরেন্দ্র মোদী জানান, রেড জোনগুলিকে অরেঞ্জ জোন এবং অরেঞ্জজোনগুলিকে গ্রিন জোনে আনার কাজ করতে হবে। গ্রিন জোনে না যাওয়া পর্যন্ত সেই এলাকায় যে লকডাউন জারি থাকবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর বৈঠকে গোয়া, ওড়িশা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লকডাউন চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পরেও হটস্পটগুলিতে লকডাউন জারি থাকবে বলে মুখ্যমন্ত্রীদের জানিয়েই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আর্থিক অবস্থা মোটামুটি ভাল জায়গায় রয়েছে বলে মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী জানিয়েছেন, আমরা অর্থনীতিতে গুরুত্ব দেব ঠিকই। কিন্তু একই সঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধেও লড়াই চালিয়ে যেতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *