Breaking News
Home / TRENDING / পুরী : রথ বেরোবে না পথে, করোনার ‘কল্যাণে’ ইতিহাস গড়তে চলেছে জগন্নাথ ধামে

পুরী : রথ বেরোবে না পথে, করোনার ‘কল্যাণে’ ইতিহাস গড়তে চলেছে জগন্নাথ ধামে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রথা ভেঙে এবার জুন মাসে আয়োজিত রথযাত্রাও (Rathyatra) অনুষ্ঠিত হবে ওড়িশায় (Odisha) মন্দিরের ভিতরে। প্রতি বছরের মত নিয়ম মেনে এবার রথ বের হবে না রাস্তায়। রথের রশি টানতে পারবেন না হাজার হাজার ভক্ত। কারণ যে রথে চড়ে এই রথযাত্রা হয় তার নির্মাণ করাই শুরু হয় অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণে সেই কাজও বন্ধ। তাই ছেদ পড়ল জগন্নাথ দেবের মন্দিরের এই পরম্পরায়। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে এই নির্মাণ কাজ শুরু করতে হয়। ওড়িশার আইনমন্ত্রী প্রতাপ জেনা জানান, “প্রথা মেনে মন্দির চত্বরেই রথের নির্মাণ করা হয়। কিন্তু এই বছর তা করা সম্ভব হয়নি।

তবে ৪ মে লকডাউন উঠে গেলে মন্দির কর্তৃপক্ষ যদি রথ নির্মাণ করবেন বলে স্থির করেন তাহলে তা করতেই পারেন।” যদিও চলতি সপ্তাহের শুক্রবার মন্দির কর্তৃপক্ষ ধর্মগুরু শুক্রাচার্যের নির্দেশ মেনেই এই অনুষ্ঠানের সমস্ত কার্যকলাপ চালিয়ে যেতে চান বলেই জানায়। তবে রথযাত্রার আগে সম্পন্ন হয় চন্দন যাত্রা। প্রথা মেনে সেই অনুষ্ঠান বরাবর মন্দিরের বাইরে অনুষ্ঠিত হলেও এই বছর তার আয়োজন করা হয় মন্দিরের ভিতরেই। করোনা পরিস্থিতি বিবেচনা করে উচ্চ পর্যায়ের বৈঠক হয় মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে। প্রশ্ন ওঠে যদি এবার রথযাত্রা আয়োজনও করা হয় তাহলে রথকে কোথায় ঘোরানো হবে?

তবে রথযাত্রা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু মন্দির কর্তৃপক্ষের রয়েছে; তাই তাঁরা জানায়, “ওড়িশা ও বিশ্বের মানুষের প্রাণ বাঁচাতে ও অনুষ্ঠান পরিচালনা করতে যা যা করার প্রয়োজন আমরা সেই সবটাই করব। মন্দিরের ভিতরেই হবে এবছরের রথযাত্রা।” এমন ঘটনা জগন্নাথধামের ইতিহাসে আগে কখনও হয়নি। এই প্রথম ইতিহাস সাক্ষী থাকল এই ধরণের ঘটনার। সংক্রমণের আশঙ্কায় কীভাবে মন্দিরের পরম্পরা, ঐতিহ্য সব পালটে যেতে পারে মুহুর্তের মধ্যে তারই স্বাক্ষী থাকছে গোটা বিশ্ব। প্রতিবছর এই রথযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমান পুরীতে। কিন্তু এবার সেই সবে ভাঁটা পড়ল করোনার কারণে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *