চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফারাক ক্রমশ বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা মোট ৬৪৯। মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১০৫ জন। যদিও, গতকাল রাত পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। মৃত্যু হয়েছে দুজনের।
গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেননি। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন। রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১০,৮৯৩ জনের। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৩,৭৮৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২১,২৮৮ জন। আইসোলেশনে ভর্তি রয়েছেন ২০৫ জন। মনে করা হয়েছিল, যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তঃরাজ্য প্রতিনিধি দল পরিদর্শন করে যাওয়ার পর মৃত্যুর সংখ্যা ১৮ থেকে ৫৭ পৌছে গিয়েছিল। সেভাবেই হয়তো রাজ্য সরকার করোনা আক্রান্তদের সংখ্যা সঠিক দেখাবে। কিন্তু তার পরেও ১৭৮ জনের পার্থক্য দেখা দিয়েছে কেন্দ্র রাজ্য পরিসংখ্যানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news