Breaking News
Home / দেশ (page 91)

দেশ

মহানাটক জারি, উপ মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকা ইস্তফা অজিতের

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল আস্থা ভোট। তার আগে আজ আচমকাই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অজিত পওয়ার। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর বুধবারের আগে ভাইপোকে দলে ফিরে আসতে আর্জি জানিয়েছিলেন এনসিপি সুপ্রিমো শপদ পওয়ার। ঘটনা প্রায় সেদিকেই গড়াল! দু’দিন আগে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী …

আরও পড়ুন »

সন্ধ্যায় ওয়াংখেড়েতে বিধায়কদের তলব বিজেপির, পাঁচতারা হোটেলে বৈঠক বিরোধী জোটের

ওয়েব ডেস্ক: সুপ্রিম রায়ে আগামীকাল মহারাষ্ট্রের মহাযুদ্ধ। সব পক্ষের জন্যই স্নায়ুর চাপের খেলা। তার আগে আজ প্রস্তুতি শুরু হয়ে গেল। উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, বুধবারই আস্থা ভোট করতে হবে মহারাষ্ট্র বিধানসভায়। আরও জানানো হয়, গোপন ব্যালটে ভোট হবে না, বিধায়করা কাকে ভোট দিচ্ছেন তা দূরদর্শনের পর্দায় সরাসরি …

আরও পড়ুন »

সুপ্রিম রায়ে মহারাষ্ট্রের মহানাটক জারি, প্রবল খুশির হাওয়া বিরোধী শিবিরে

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের মঙ্গলবারের রায়ে মহারাষ্ট্রের মহানাটক জারি রইল। উল্লেখ্য, শীর্ষ আদালত বুধবারেই মহারাষ্ট্রের ফয়সালা করতে আস্থা ভোটের নির্দেশ দিয়েছে, যা সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও হবে। এরপরেই বিরোধী শিবির ফের তেড়েফুঁড়ে নেমেছে ময়দানে। আস্থাভোটের সুপ্রিম-নির্দেশে উচ্ছ্বসিত শিবসেনা। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মতে, সত্যের জয় হয়েছে। আদালত আস্থাভোটের জন্য ৩০ ঘণ্টা সময় …

আরও পড়ুন »

আজ মহারাষ্ট্র নিয়ে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন:   আজ মহারাষ্ট্র নিয়ে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী হিসেবে এনসিপি’র অজিত পওয়ারের শপথ গ্রহণকে কেন্দ্র করে, রাজ্যপালের ভূমিকা নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় বিরোধী শিবসেনা কংগ্রেস ও এনসিপি। তিনটি দলই চায় ২৪ ঘন্টার মধ্যে ফ্লোর টেস্ট হয়ে নতুন সরকার গঠিত …

আরও পড়ুন »

একেই বলে রহস্য

গৌতম বন্দ্যোপাধ্যায়: মহাজোট একেই বলে আবার নরক গুলজারও বলা যেতে পারে। ভাইপো কী করছেন কাকা জানেন না। কাকা একলা কেন কৃষক সমস্যা নিয়ে কথা বলতে দিল্লি উড়ে যাচ্ছেন, তা অন্যরা জানেন না। ভাইপো জনা তেরোকে বগলদাবা করে রাজ্যপালের সামনে খাড়া করছেন। সরকার গড়া হয়ে যাচ্ছে। আবার  ভাইপোর হাত থেকে ছাড়া …

আরও পড়ুন »

‘পাওয়ার’ পলিটিক্সের অবসান! জাত খোয়ালো শিবসেনা, ভুলবে না মহারাষ্ট্র

 সুমন ভট্টাচার্য: বেনারসের ঘাটে দাঁড়ালে আপনার জয় বাবা ফেলুনাথের ক্লাইম্যাক্স দৃশ্যটার কথা মনে পড়বেই। মগনলাল মেঘরাজ যখন চোরাই মূর্তিটা তাঁর গুরুজির জন্য নিয়ে আসছে, তখন আবিষ্কৃত হচ্ছে সাধুবেশে তাঁর জন্য ঘাটে অপেক্ষা করছেন স্বয়ং ফেলু মিত্তির| এবং মূর্তি চলে যাচ্ছে একেবারে জয় বাবা ফেলুনাথের খপ্পরে। সত্যজিৎ রায়ের আইকনিক সিনেমা যতটা …

আরও পড়ুন »

মহারাষ্ট্রে মোক্ষম শিক্ষা, উদ্ধবের অতি লোভে শিবসেনার তাঁতি নষ্ট

 রন্তিদেব সেনগুপ্ত মহারাষ্ট্রে অনৈতিক রাজনীতি করার মোক্ষম শিক্ষাটি অবশেষে পেল শিবসেনা। মহারাষ্ট্রের মানুষ বিজেপি-শিবসেনা জোটকে ক্ষমতায় দেখতে চেয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু ভোটের ফল বেরোনোর পর শিবসেনা অযৌক্তিক ও অনৈতিক রাজনীতি করা শুরু করল। মাত্র ৫৪ টি আসন পেয়ে শিবসেনা দাবি করল, তাদের আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে। শিবসেনার …

আরও পড়ুন »

শেষ হইয়াও হইল না শেষ, নাটক জিইয়ে রাখলেন পওয়ার

নিজস্ব প্রতিবেদন:   শেষ হইয়েও, হইল না শেষ। মহারাষ্ট্রে ফের নাটক জিইয়ে রাখলেন এনসিপি প্রধান শরদ পওয়ার! শনিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে পওয়ার দাবি করেন, আজ সকালে দেবেন্দ্র ফডণবীস ও ভাইপো অজিত পওয়ারের শপথ গ্রহণের ব্যাপারে তিনি কিছুই জানতেন না।  আজ সকালে অজিত পওয়ারের নেতৃত্বে এনসিপির …

আরও পড়ুন »

মহারাষ্ট্রে সার্জিক্যাল স্ট্রাইক, পওয়ারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন:   রাতারাতি যেন সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী হিসেবে এনসিপি প্রধান শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার শপথ নেন। মহারাষ্ট্রে নতুন সরকারকে টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপি নেতারা।   অন্যদিকে, শিবসেনা ও কংগ্রেসের …

আরও পড়ুন »

মহা নাটকের মহাপর্ব, মহারাষ্ট্রে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফডণবীস

নিজস্ব প্রতিবেদন:   মহা-নাটকের মহাপর্ব। মহারাষ্ট্রে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। এছাড়া  উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এনসিপির অজিত পওয়ার।    শনিবার মহারাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে বড় চমক সামনে এল। ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপির সঙ্গে সরকার গড়ে ফেলল এনসিপি। কংগ্রেস ও শিবসেনার মহাজোট থেকে বেরিয়ে এনসিপির এই অবস্থান চমকে …

আরও পড়ুন »

বর্বর: ১ লাখ ৮০ হাজারে মেয়ে বেচে ছেলের জন্য সোনার চেন কিনল পিতা

নিজস্ব সংবাদদাতা: ১ লাখ ৮০ হাজার টাকা দাম উঠল সদ্যজাত কন্যার। পুরনো না, এই ২০১৯ সালেরই ঘটনা। ক্যাশ গুণে বাবা বেঁচে দিল মেয়েকে। যে ঘটনা জানাজানি হতেই তামিলনাড়ুর তিরুনেলভেলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে সদ্যজাতর পিতা ইয়েসিরউধ্যায়ারাজকে। ইয়েসিরউধ্যায়ারাজ পেশায় দিনমজুর। তার স্ত্রীর নাম পুষ্পলতা। তাদের আগেই দুই মেয়ে ও …

আরও পড়ুন »

ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় আসছে বিজেপি, আত্মবিশ্বাসী রঘুবর

নিজস্ব প্রতিবেদন:   ঝাড়খণ্ডে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি। এমনকি নিজের কাজের প্রতি রয়েছে অগাত বিশ্বাস। এমনটাই মনে করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তাঁর কথায়, সাড়ে তিন কোটি ঝাড়খণ্ডবাসীকে খুশি রাখতে, জনগণ চাকর হিসেবে পুনরায় তাঁকে চেয়ারে বসাবেন!   এককথায় বলা যায় শিল্প রাজ্য হয়ে উঠেছে ঝাড়খণ্ড! একাধিক শিল্প কারখানা এখানে …

আরও পড়ুন »

মহারাষ্ট্রে জোট সরকারই চূড়ান্ত, আজ হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা!

নিজস্ব প্রতিবেদন:   অবশেষে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিভ্রান্তির অবসান হল। বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি শিবসেনার সঙ্গে সরকার গঠনের জন্য অনুমোদন দিয়েছে। মনে করা হচ্ছে, আজ শিবসেনা, এনসিপি ও কংগ্রেস নেতাদের মধ্যে একটি বৈঠক হবে এবং তারপরেই সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।    বৃহস্পতিবার গভীর রাতে শিবসেনা …

আরও পড়ুন »

রাম জন্মভূমিতে হবে আকাশ ছোঁয়া রামমন্দির, ঝাড়খণ্ডে প্রচারে জানিয়ে দিলেন শাহ

ওয়েব ডেস্ক: রাম জন্মভূমিতে তৈরি হবে আকাশ ছোঁয়া রামমন্দির, জানিয়ে দিলেন বিজেপি সভাপতি। এদিন ঝাড়খণ্ডের মানিকায় নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ। তিনি বলেন, অযোধ্যার জমি বিবাদ মামলা প্রলম্বিত হয়েছে কংগ্রেসের দোষে। ভোট ব্যাঙ্ক বাঁচাতেই কংগ্রেস পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয়ে। নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, দেশের প্রত্যেক নাগরিক চান অযোধ্যায় রামমন্দির …

আরও পড়ুন »

‘নেড়ি’ পেল চাকরি: উত্তরাখণ্ড ডগ স্কোয়াডে বিদেশিদের টেক্কা দিচ্ছে দেশি, ভাইরাল ভিডিও

 কিশোর ঘোষ: ‘নেড়ি’ পেল চাকরি। সিনেমার নাম না, বাস্তব। চাকরি পেল তো পেল, তাও আবার পুলিশে। নেড়ি মানে নেড়িই, মানে দেশি কুকুর। অবশ্য এখনও কাজে নামেনি, ট্রেনিং চলছে। আবহাওয়ার কারণে জন্মগতভাবে বড় চেহারার ফলে বেশি শক্তিশালী বিদেশি কুকুরের সঙ্গে পাল্লা দিয়ে আপাতত সে উত্তরাখণ্ড পুলিশের ডগ স্কোয়াডের হার্ড ট্রেনিং-এ বিজি। …

আরও পড়ুন »

টেলিকম সেক্টরকে চাঙ্গা করতে স্পেকট্রামের বকেয়া শোধে ২ বছরের ছাড় কেন্দ্রের

ওয়েব ডেস্ক: টেলিকম সেক্টরকে স্বস্তি দিতে স্পেকট্রামের বকেয়া অর্থ পরিশোধের ক্ষেত্রে বিশেষ ছাড় দিল কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তে বিশেষ করে লাভবান হল ভোডাফোন-আইডিয়া, ভারতী এয়ারটেলের মতো আর্থিক সঙ্কটে পড়া টেলিকম সংস্থাগুলি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে আপাতত  ঋণশোধে ২ বছরের জন্য টেলিকম সংস্থাগুলিকে ছাড় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাশুল বৃদ্ধি ও অন্যান্য কারণে …

আরও পড়ুন »