ওয়েব ডেস্ক:
সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল আস্থা ভোট। তার আগে আজ আচমকাই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অজিত পওয়ার। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর বুধবারের আগে ভাইপোকে দলে ফিরে আসতে আর্জি জানিয়েছিলেন এনসিপি সুপ্রিমো শপদ পওয়ার। ঘটনা প্রায় সেদিকেই গড়াল! দু’দিন আগে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী শপথ নেওয়া অজিত পাওয়ার আচমকাই দেবেন্দ্র ফডণবীসের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিলেন।
প্রসঙ্গত, সুপ্রিম রায়ে আগামীকাল মহারাষ্ট্রের অন্তিম মহাযুদ্ধ বলে আন্দাজ করা হচ্ছে। সব পক্ষের জন্যই স্নায়ুর চাপের খেলা। তার আগে মঙ্গলবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, বুধবারই আস্থা ভোট করতে হবে মহারাষ্ট্র বিধানসভায়। আরও জানানো হয়, গোপন ব্যালটে ভোট হবে না, বিধায়করা কাকে ভোট দিচ্ছেন তা দূরদর্শনের পর্দায় সরাসরি সম্প্রচার হবে।
আদালতের এমন নির্দেশের পরেই আগামীকালকের জন্য তৈরি হতে ব্যস্ত দু’পক্ষ। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে পাঁচটায় মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে নিজেদের বিধায়কদের তলব করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। এদিকে আজই রাত ন’টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের ক্লাব হলে তাদের বিধায়কদের ডাকল বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news