Breaking News
Home / TRENDING / ‘নেড়ি’ পেল চাকরি: উত্তরাখণ্ড ডগ স্কোয়াডে বিদেশিদের টেক্কা দিচ্ছে দেশি, ভাইরাল ভিডিও

‘নেড়ি’ পেল চাকরি: উত্তরাখণ্ড ডগ স্কোয়াডে বিদেশিদের টেক্কা দিচ্ছে দেশি, ভাইরাল ভিডিও

 কিশোর ঘোষ:

‘নেড়ি’ পেল চাকরি। সিনেমার নাম না, বাস্তব। চাকরি পেল তো পেল, তাও আবার পুলিশে। নেড়ি মানে নেড়িই, মানে দেশি কুকুর। অবশ্য এখনও কাজে নামেনি, ট্রেনিং চলছে। আবহাওয়ার কারণে জন্মগতভাবে বড় চেহারার ফলে বেশি শক্তিশালী বিদেশি কুকুরের সঙ্গে পাল্লা দিয়ে আপাতত সে উত্তরাখণ্ড পুলিশের ডগ স্কোয়াডের হার্ড ট্রেনিং-এ বিজি।

এমনিতে অবলা নেড়ি দেখলেই চুলকুনি-মানুষ আমরা ‘বীর’ হয়ে উঠি। কারণে অকারণে ক্যাঁক করে লাথি ঝারি অসহায়ের তলপেটে। তাতে কষ্ট পেয়ে বেচারা যখন খ্যাঁক শব্দ করে লাফিয়ে ওঠে, কিংবা কুই কুই করে ব্যথায় কাতরায় আমাদের তখন দাঁত কেলিয়ে কী আনন্দ কী আনন্দ! সত্যি বলতে এরা ‘রাস্তারই কুকুর’, আচমকা দু’চাকা কী চার চাকায় জড়িয়ে মরার জন্যই এদের জন্ম। ‘দয়ার’ উচ্ছিষ্ট পেয়ে বাঁচা। এঁটো-কাঁটা, কফ-কাশি-থুতু… কোনোরকমে স্ট্রাগল ফর একজিসটেন্স। স্বভাবতই ‘নোংরা’গুলোর ঠাই হয় না ঘরে। বেশি দামে আবোলতাবোল বেদিশি কুকুর পুষব বস, ‘নেড়ি’ নইব নইব চ! পাড়াপড়শি কী বলবে, অ্যাঁ? আমার কুকুর দেখে আপনার কুকুরের মতো নাল ঝোলা লম্বা লোভের জিভটা যাতে বেরিয়ে পড়ে তার জন্যই না পোষ্য রাখা! এইসব কেল্লাফতে বিদেশিতেই হয়। তাছাড়া কলোনিয়াল হ্যাং-ওভারও বলতে পারেন, বিদেশি মানেই ভালো, দারুণ, দুর্দান্ত, অসম! তাই তো ভালো জাতের আমড়ার নাম দিয়েছি আমরা ‘বিলিতি আমরা’! তো, এ হেন ‘নেড়ি’ই কিনা সময় বদলের বাজারে পুলিশে চাকরি পেয়ে ট্রেনিং বাঘের মতো ছুটছে, লাফাচ্ছে…!

বাস্তবিক উত্তরাখণ্ডের এই ‘নেড়ি’ নেড়ি জগতে বিপ্লব এনে ফেলেছে। এমনকী কিছুদিনের মধ্যেই পুলিশের স্পেশাল ডগ স্কোয়াডে জায়গা করে নিতে চলেছে সে। উত্তরাখণ্ড পুলিশের ট্রেনিং ক্যাম্পে ডগ স্কোয়াডে বিদেশি প্রজাতির কুকুরের সঙ্গে প্রশিক্ষণ চলছে এই দেশি কুকুরটিরও। এমনকী খবর, প্রশিক্ষণ কেন্দ্রে বাঘা বাঘা বিদেশি প্রজাতির কুকুরকে রীতিমতো টেক্কা দিচ্ছে আমাদের ‘নেড়ি’।

এই সংবাদ প্রকাশ্যে আনে উত্তরাখণ্ড পুলিশই। গত ১৮ নভেম্বর তারা টুইট করে ভিডিও পোস্ট করে তাদের ডগ স্কোয়াডের  ট্রেনিং-এর। যেখানে লেখা হয়েছে, ‘ডগ স্কোয়াডে অন্তর্ভুক্তিতে প্রথমবার ট্রেনিং দেওয়া হচ্ছে কোনো দেশি কুকুরকে।’

১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুলিশি তদন্তে সাহায্যের জন্য এভাবে দেশি কুকুরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পারদর্শী করে তোলার ঘটনাকে বাহবা দিচ্ছেন সকলেই। এবং আমাদের কারো কারো হয়তো মনে পড়ছে মানব সভ্যতার প্যারালাল কুকুর সভ্যতা নিয়ে নবারুণ ভট্টাচার্যের সেই নজিরবিহীন উপন্যাস ‘লুব্ধক’-এর কথা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *