নিজস্ব প্রতিবেদন:
ঝাড়খণ্ডে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি। এমনকি নিজের কাজের প্রতি রয়েছে অগাত বিশ্বাস। এমনটাই মনে করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তাঁর কথায়, সাড়ে তিন কোটি ঝাড়খণ্ডবাসীকে খুশি রাখতে, জনগণ চাকর হিসেবে পুনরায় তাঁকে চেয়ারে বসাবেন!
এককথায় বলা যায় শিল্প রাজ্য হয়ে উঠেছে ঝাড়খণ্ড! একাধিক শিল্প কারখানা এখানে গড়ে উঠেছে রঘুবরের হাত ধরে। এ প্রসঙ্গে রঘুবর দাস বলেন, “একটা সময় এখান থেকে শিল্প চলে যেত। আর এখন শিল্পের রাজধানী হয়ে উঠেছে ঝাড়খণ্ড। যা দেখে শুধু বিরোধীরা নন, দেশের বহু মানুষই অবাক!” তিনি আরও বলেন, আগে সাধারণ মানুষের জন্য এখানে কিছু করা হয়নি। পকেট ভরত লুটতরাজদের। প্রত্যেক ঝাড়খণ্ডবাসী জানেন, গত ১৪ বছরে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয় পর্যন্ত এইসব লুটতরাজরা রাজত্ব করত। কিন্তু ৫ বছরে সবকিছু বদলে গিয়েছে। এই সরকারের আমলে লুটতরাজরা বেকার।
কেন্দ্র ও রাজ্য দুটোতেই বিজেপির সরকার থাকায় তাঁর বক্তব্য, ডবল ইঞ্জিনে কাজ হচ্ছে। তাই আগামী ৫ বছরের মধ্যে ঝাড়খন্ড দেশের সবচেয়ে উন্নত রাজ্য হবে। আমার শুধু চিন্তা সরকারের কাজ সমাজের শেষ প্রান্তে থাকা মানুষটির কাছে পৌঁছতে যেন অসুবিধা না হয়। তবে মুখ্যমন্ত্রী হিসেবে রঘুবর দাস যাই বলুক, ঝাড়খণ্ডে যে পরিবর্তন হয়েছে বিরোধীরাও তা এক বাক্যে স্বীকার করে নেন। একটা সময় ঝাড়খণ্ডে মাওবাদীদের আখড়া ছিল! রঘুবরের আমলেই সাম্প্রতিককালে মাওবাদীদের কার্যকলাপ অনেকটা কমে গিয়েছে মালভূমি বেষ্টিত এই রাজ্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news