Breaking News
Home / দেশ (page 93)

দেশ

আর্থিক লোকসান, রিলায়েন্স কমিউনিকেশন থেকে ইস্তফা দিলেন অনিল আম্বানী

নিজস্ব প্রতিবেদন:   রিলায়েন্স কমিউনিকেশনের (আরকম) ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন অনিল আম্বানি। কোম্পানি সূত্রে খবর, অনিল আম্বানির সঙ্গে ছায়া বিরানী, রায়না করানী, মঞ্জরী কক্কর ও সুরেশ রংচরের মতো প্রথম সারির অফিসাররাও ইস্তফা দেন।    কোম্পানির অফিসারদের এই ইস্তফার মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, আরকমের বিপুল অর্থিক লোকসান। শুক্রবার কোম্পানির …

আরও পড়ুন »

দেশের সমস্যা নয়, গাঁধী পরিবারের নিরাপত্তা! শীতকালীন অধিবেশনে মূল বিষয় কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন:   গাঁধী পরিবারেরব উপর থেকে এসপিজি (স্পেশাল প্রটেকশন গ্রূপ) নিরাপত্তা তুলে নেওয়ার প্রতিবাদে সংসদে সরব হওয়ার কথা জানাল কংগ্রেস। শনিবার কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে গাঁধী পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়টি তোলা হবে। একইসঙ্গে জম্মু-কাশ্মীরের বর্তমান অবস্থা নিয়েও সরব …

আরও পড়ুন »

পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ, ইউনেস্কোর মঞ্চে অল আউট অ্যাটাক দিল্লির

ওয়বে ডেস্ক: পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ। ইউনেস্কোর মঞ্চে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে তোপ নয়াদিল্লির। ভারতের তরফে মনে করিয়ে দেওয়া হল যে, কদিন আগেই খোদ প্রাক্তন পাক প্রেসিডেন্ট মুশারফ জানিয়েছেন, ওসামা বিন লাদেন তাঁদের দেশের নায়ক! ফ্রান্সের ইউনেস্কো শীর্ষবৈঠকে এভাবেই পাকিস্তানকে অল-আউট অ্যাটাক গেল দিল্লি। এবারের সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অনন্যা আগরওয়াল। …

আরও পড়ুন »

শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়েই মহারাষ্ট্রে সরকার বানাতে চায় এনসিপি, কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন:   মহারাষ্ট্রে জোট সরকার বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানালেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সূত্রের খবর, সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আগামীকাল বিকেল তিনটেয় রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করবেন শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের প্রতিনিধিরা।   এদিন সাংবাদিক সম্মেলন করে এনসিপি প্রধান শরদ পওয়ারের মন্তব্য, “শিবসেনা এনসিপি …

আরও পড়ুন »

রাজনীতি অনেকটা ক্রিকেটের মতো, বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য গডকড়ির

নিজস্ব প্রতিবেদন:   মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কোনও দলই সরকার গড়তে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ক্রিকেট ও রাজনীতিতে যা কিছু ঘটতে পারে। কখনও কখনও মনে আমরা ম্যাচ হেরে যাচ্ছি। কিন্তু …

আরও পড়ুন »

বিবেকানন্দর মূর্তি ভাঙচুর জেএনইউ-তে, সঙ্গে লেপে দেওয়া হল কালি

ওয়েব ডেস্ক: মহাপুরুষের মূর্তি ভাঙার কাণ্ড ফের। এবার দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (JNU) ভেঙে দেওয়া হল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। সংবাদ সংস্থা জানাচ্ছে, কে বা কারা এমন ঘটনা ঘটালো তা এখনও জানা যায়নি। তবে গালমন্দের বহর দেখে বোঝা যাচ্ছে অসন্তোষ গেরুয়া শিবিরের দিকেই। মূলত বিজেপি ও সঙ্ঘ পরিবারকে নিশানা করেই কটু কথা …

আরও পড়ুন »

দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুলের, রাফাল রায়ের পর তোপ রবিশঙ্করের

ওয়েব ডেস্ক: দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গাঁধীর, বৃহস্পতিবার রাফাল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হতেই তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর পরসাদ। প্রসঙ্গত, আজ সুপ্রিম কোর্টের দুটি বড় রায়ের একটি ছিল রাফাল পুনর্বিবেচনা মামলা। যা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এরপরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকে বলেন, ফ্রান্সের …

আরও পড়ুন »

শবরীমালার সমাধান হল না, মামলা গেল ৭ বিচারপতির বৃহত্তর বেঞ্চে

ওয়েব ডেস্ক: শবরীমালার সমাধান হল না। উল্লেখ্য, রাফালের পাশাপাশি শবরীমালা নিয়েও আজ রায় ঘোষণার কথা ছিল সুপ্রিম কোর্টে। বলা হচ্ছিল, প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার আগে বৃহস্পতিবার শেষ দুটি বড় রায় দিতে চলেছেন রঞ্জন গগৈ। কিন্তু ৫ বিচারপতির বেঞ্চ থেকে মামলাটি পাঠানো হল ৭ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। রঞ্জন গগৈয়ের …

আরও পড়ুন »

রাফালে কোনও দুর্নীতি হয়নি, ফের জানিয়ে দিল সর্বোচ্চ আদালত

নিজস্ব প্রতিবেদন:   বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট রাফাল মামলার পুনবিবেচনার আর্জি খারিজ করে দিল। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসকে কৌল, বিচারপতি কেএম জোসেফের বেঞ্চ ২০১৮-র ১৪ ডিসেম্বরের রায়কেই মান্যতা দিল। এদিন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা জানিয়ে দেন, আমরা এই মামলায় এফআইআর করার মতো কোন প্রমাণ পায়নি।   গত বছর শীর্ষ আদালত রাফাল …

আরও পড়ুন »

ট্রেনে খুনের ঘটনায় হরিয়ানার পর পশ্চিমবঙ্গ, প্রকাশিত হল ন্যাশনাল ক্রাইম রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন:   দেশের বিভিন্ন প্রান্তে হওয়া ট্রেনের মধ্যে অপরাধগুলির পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, ট্রেনের মধ্যে চুরির ঘটনায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এছাড়া চুরির ঘটনায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে দিল্লি, গুজরাত ও তামিলনাড়ুর মতো রাজ্যের নাম।    এই রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) …

আরও পড়ুন »

আজ শবরীমালা নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন:   ৮০০ বছরের পুরনো কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে আজ চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। এর আগে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের মধ্যে চার বিচারপতির বেঞ্চ শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে অনুমতি দেন।    এই রায়ের বিরোধিতা করে কেরলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন দেখান …

আরও পড়ুন »

সন্ধ্যায় বিজেপিতে কর্নাটকের ‘বরখাস্ত’ বিধায়করা! জল্পনা বাড়ালেন ইয়েদুরাপ্পা

ওয়েব ডেস্ক: অবশেষে কর্নাটকে ‘বরখাস্ত হওয়া’ বিধায়কদের নির্বাচনে লড়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। অতএব, আগামী ডিসেম্বরে সে রাজ্যে যে উপনির্বাচন রয়েছে, সেখানে লড়ায় বাধা রইল না জেডিএস-কংগ্রেসের প্রাক্তন বিধাকদের। এখন প্রশ্ন হল,  উপনির্বাচনে কোন রাজনৈতিক দলের ব্যানারে লড়বেন এই বিধায়করা? বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে …

আরও পড়ুন »

করসেবকদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আবেদন, মোদীকে চিঠি হিন্দু মহাসভার

ওয়েব ডেস্ক: এবার বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত করসেবকদের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়ার আবেদন জানাল অখিল ভারত হিন্দু মহাসভা। এই বিষয়ে তারা চিঠি লিখল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হিন্দু মহাসভা প্রধান চক্রপাণি প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘১৯৯২ সালে বাবরি মসজিদ আন্দোলনে যে করসেবকরা নিহত হয়েছেন তাদের শহিদের মর্যাদা দেওয়া হোক। এছাড়াও আন্দোলনে …

আরও পড়ুন »

স্বচ্ছতার সুপ্রিম রায়, প্রধান বিচারপতির অফিসও RTI-এর আওতায়

ওয়েব ডেস্ক: ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। এবার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসও তথ্যের অধিকার আইনের আওতায় পড়বে। সেবার ২০১০ সালে দিল্লি হাইকোর্ট RTI নিয়ে একই রায় দিয়েছিল। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ৩:২ ভোটে সম্মতি জানায় দিল্লি হাইকোর্ট সেই রায়কেই। জনস্বার্থে যে বিচার ব্যবস্থার স্বচ্ছতা …

আরও পড়ুন »

রাজ্যপালের সুপারিশে, রামনাথ কোবিন্দের অনুমোদনে মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন। সরকার গঠন নিয়ে অচলাবস্থা না কাটায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে রাজভবন। এদিন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোসয়ারি নিজেই টুইট করে বিবৃতি দেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে রাজভবন। জানা গিয়েছে রাজ্যপালের সেই সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর …

আরও পড়ুন »

লতা এখনও হাসপাতালে, তবে সঙ্গীতই শিল্পীকে দ্রুত সুস্থ করে তুলছে

ওয়েব ডেস্ক: বিপদের সময় সঙ্গীতই শিল্পীর পাশে দাঁড়াল। চিকিৎসকরা জানাচ্ছেন, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক হলেও স্থিতিশীল। তবে তাঁকে আরও কয়েকটা দিন হয়তো মুম্বাইয়ের বিখ্যাত ব্রিচক্যান্ডি হাসপাতালেই থাকতে হবে। মঙ্গলবার শিল্পীর জনসংযোগ দফতরের তরফে এখবর জানানো হয়। তারা জানায়, ‘‌তাঁর ‌প্যারামিটার ভালো আছে। দুঃসময় কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন। সবচেয়ে বড় …

আরও পড়ুন »