নিজস্ব সংবাদদাতা:
সুপ্রিম কোর্টের মঙ্গলবারের রায়ে মহারাষ্ট্রের মহানাটক জারি রইল। উল্লেখ্য, শীর্ষ আদালত বুধবারেই মহারাষ্ট্রের ফয়সালা করতে আস্থা ভোটের নির্দেশ দিয়েছে, যা সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও হবে। এরপরেই বিরোধী শিবির ফের তেড়েফুঁড়ে নেমেছে ময়দানে।
আস্থাভোটের সুপ্রিম-নির্দেশে উচ্ছ্বসিত শিবসেনা। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মতে, সত্যের জয় হয়েছে। আদালত আস্থাভোটের জন্য ৩০ ঘণ্টা সময় দিয়েছে। কিন্তু ৩০ মিনিট সময় দিলেই আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব। সঞ্জয় আরও বলেন, রাজ্যপাল বিজেপিকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত কেন সময় দিয়েছেন বুঝতে পারছি না। আমাদের সরকার গঠন করতে ডাকলে মাত্র ১০ মিনিটেই সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিয়ে দিতাম।
আদালতের সিদ্ধান্তে খুশি শরদ পওয়ারের এনসিপিও। সুপ্রিম কোর্টের রায়ের পরই এনসিপি নেতা নবাব মালিক বলেন, দেশের গণতন্ত্রে এটি মাইলস্টোন রায়। বিজেপি শেষ। আগামীকাল বিকেল পাঁচটার মধ্য়েই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কয়েক দিনের মধ্যেই রাজ্যে শপথ নেবে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার।
একইরকম উচ্ছাস প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীও। তিনি বলেন, আমরাই জিতব।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও ধাক্কা খেল বিজেপি। বুধবার বিকেল পাঁচটার মধ্যে তাদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news