নিজস্ব সংবাদদাতা:
১ লাখ ৮০ হাজার টাকা দাম উঠল সদ্যজাত কন্যার। পুরনো না, এই ২০১৯ সালেরই ঘটনা। ক্যাশ গুণে বাবা বেঁচে দিল মেয়েকে। যে ঘটনা জানাজানি হতেই তামিলনাড়ুর তিরুনেলভেলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে সদ্যজাতর পিতা ইয়েসিরউধ্যায়ারাজকে। ইয়েসিরউধ্যায়ারাজ পেশায় দিনমজুর। তার স্ত্রীর নাম পুষ্পলতা। তাদের আগেই দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এরপর নতুন করে গর্ভবতী হয় পুষ্পলতা। জন্ম দেন জমজ সন্তানের। যার একটি ছেলে, একটি মেয়ে। সদ্যজাত সেই মেয়েকে ১ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে সন্তানহীন এক দম্পতীকে বেচে দেয় ইয়েসিরউধ্যায়ারাজ।
মেয়ে বেচা টাকার সবটাই অবশ্য সে পায়নি। ৮০ হাজার টাকা দিতে হয়েছে মধ্যস্ততাকারীকে। তবে যে ১ লাখ টাকা তার পকেটে এসেছে তা থেকেই সদ্যজাত পুত্র সন্তানের জন্য একটি সোনার চেন কিনেছে সে, পুলিশকে জানিয়েছে। অর্থাৎ জমজ সন্তানের মেয়েটিকে বিক্রি করে ছেলেটির জন্য সোনার চেন কিনেছে পিতা। কিন্তু নিজের মেয়েকে বেচে দিল কী করে? জানা গিয়েছে, নতুন করে মেয়ে হওয়ায় রীতিমতো বিরক্ত হয় ইয়েসিরউধ্যায়ারাজ। অপরপক্ষে দিনমজুরী করে সংসার চালানো ইয়েসিরউধ্যায়ারাজের পুত্রসন্তান হওয়াতে কোনও আপত্তি ছিল না। অতএব, মেয়েকে বেচে ফাকতালে কিছুটা টাকা কামিয়ে নিতে চেয়েছিল সে। কিন্তু পুলিশে নালিশ যায়। তবে ইয়েসিরউধ্যায়ারাজের দাবি, সবটাই সে তার স্ত্রীকে জানিয়ে করেছে। স্ত্রী অবশ্য সেকথা মানতে চায়নি।
উল্লেখ্য, আপাতত ইয়েসিরউধ্যায়ারাজ, তার মধ্যস্তাকারী ও যিনি সদ্যজাত কন্যাসন্তান কিনেছিলেন, এই তিনজনই তামিলনাডুর তিরুনেলভেলির হাজতে। অন্যদিকে অন্তবর্তীকালীন সময়ে সদ্যজাতের সুরক্ষার জন্য তাকে একটি শিশু সুরক্ষালয়ে রাখা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news