Breaking News
Home / TRENDING / টেলিকম সেক্টরকে চাঙ্গা করতে স্পেকট্রামের বকেয়া শোধে ২ বছরের ছাড় কেন্দ্রের

টেলিকম সেক্টরকে চাঙ্গা করতে স্পেকট্রামের বকেয়া শোধে ২ বছরের ছাড় কেন্দ্রের

ওয়েব ডেস্ক:

টেলিকম সেক্টরকে স্বস্তি দিতে স্পেকট্রামের বকেয়া অর্থ পরিশোধের ক্ষেত্রে বিশেষ ছাড় দিল কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তে বিশেষ করে লাভবান হল ভোডাফোন-আইডিয়া, ভারতী এয়ারটেলের মতো আর্থিক সঙ্কটে পড়া টেলিকম সংস্থাগুলি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে আপাতত  ঋণশোধে ২ বছরের জন্য টেলিকম সংস্থাগুলিকে ছাড় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাশুল বৃদ্ধি ও অন্যান্য কারণে দেশের অধিকাংশ টেলিকম সংস্থাগুলি রীতিমতো অস্বস্তিতে রয়েছে। অনেকের ক্ষেত্রেই প্রতিযোগিতার বাজারের চাহিদা মিটিয়ে টেলিকমে সেক্টরে টিকে থাকা কঠিন হয়ে উঠছে! এমন পরিস্থিতিতে কেন্দ্রের বকেয়া মেটাতে বাড়তি সময় চেয়েছিল দেশের সংস্থাগুলি। সেই আবেদনে সারা দিয়ে আপাতত বকেয়া মেটাতে ২ বছর অতিরিক্ত সময় দিল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঋণশোধে ২ বছরের ছাড়ের কথা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন নির্মলা সীতারমন।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, “সংস্থাগুলির আবেদন এবং সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে আপাতত স্পেকট্রামের বকেয়া মেটানো ২ বছরের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে।”

সরকারের এই সিদ্ধান্তের পর ভোডাফোন, এয়ারটেলের মতো অস্বস্তিতে থাকা টেলিকম সংস্থাগুলি যে সাময়িক স্বস্তি পেল, তা বলা বাহুল্য। উল্লেখ্য, সংস্থাগুলির কাছে কেন্দ্রের পাওনা রয়েছে প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *