Breaking News
Home / TRENDING / সন্ধ্যায় ওয়াংখেড়েতে বিধায়কদের তলব বিজেপির, পাঁচতারা হোটেলে বৈঠক বিরোধী জোটের

সন্ধ্যায় ওয়াংখেড়েতে বিধায়কদের তলব বিজেপির, পাঁচতারা হোটেলে বৈঠক বিরোধী জোটের

ওয়েব ডেস্ক:

সুপ্রিম রায়ে আগামীকাল মহারাষ্ট্রের মহাযুদ্ধ। সব পক্ষের জন্যই স্নায়ুর চাপের খেলা। তার আগে আজ প্রস্তুতি শুরু হয়ে গেল। উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, বুধবারই আস্থা ভোট করতে হবে মহারাষ্ট্র বিধানসভায়। আরও জানানো হয়, গোপন ব্যালটে ভোট হবে না, বিধায়করা কাকে ভোট দিচ্ছেন তা দূরদর্শনের পর্দায় সরাসরি সম্প্রচার হবে।

আদালতের এমন নির্দেশের পরেই আগামীকালকের জন্য তৈরি হতে ব্যস্ত হল দু’পক্ষ। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে পাঁচটায় মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে নিজেদের বিধায়কদের তলব করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। এদিকে আজই রাত ন’টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের ক্লাব হলে তাদের বিধায়কদের ডাকল বিজেপি।

প্রসঙ্গত, শীর্ষ আদালতের রায়ের পরেও আত্মবিশ্বাসী টিম বিজেপি। স্থানীয় এক নেতার কথায়, ‘কালকের আস্থা ভোটে আমরাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।’ এমনিতে অংক সহজ—১৪৫ জন বিধায়ক যেদিকে থাকবে তারাই সরকার গড়বে। যদিও বিশেষজ্ঞদের মতে, এর বাইরেও সাপলুডোর অঙ্ক রয়েছে। সে কারণেই মঙ্গলবার দুপুরেই মুম্বইয়ের সোফিটেল হোটেলে বৈঠকে বসেছেন শরদ পাওয়ার, প্রফুল্ল পটেল, উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত-সহ শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের শীর্ষ নেতারা। বিকেল পাঁচটায় সব বিধায়ককে নিয়ে বৈঠকের বার্তা দেয় তারা। অন্যদিকে বিজেপিও ওয়াংখেড়ের ক্লাব হলে নিজেদের নেতাদের নিয়ে বসতে চলেছে।

অর্থাৎ টানটান উত্তেজনায় শুরু হয়ে গিয়েছে আস্থা ভোটের স্টেজ রিহার্সাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *