Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রে মোক্ষম শিক্ষা, উদ্ধবের অতি লোভে শিবসেনার তাঁতি নষ্ট

মহারাষ্ট্রে মোক্ষম শিক্ষা, উদ্ধবের অতি লোভে শিবসেনার তাঁতি নষ্ট

 রন্তিদেব সেনগুপ্ত

মহারাষ্ট্রে অনৈতিক রাজনীতি করার মোক্ষম শিক্ষাটি অবশেষে পেল শিবসেনা।

মহারাষ্ট্রের মানুষ বিজেপি-শিবসেনা জোটকে ক্ষমতায় দেখতে চেয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু ভোটের ফল বেরোনোর পর শিবসেনা অযৌক্তিক ও অনৈতিক রাজনীতি করা শুরু করল। মাত্র ৫৪ টি আসন পেয়ে শিবসেনা দাবি করল, তাদের আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে। শিবসেনার এই ব্ল্যাকমেইলিংয়ের কাছে মাথানত করেনি বিজেপি। এক সময় জয়ললিতার ব্ল্যাকমেইলিংয়ের সামনে যেমন বাজপেয়ী মাথানত করেননি, তেমনি উদ্ধব ঠাকরের ব্ল্যাকমেইলিংয়ের সামনে অমিত শাহ অটল রইলেন। এদিকে শিবসেনা শেষ পর্যন্ত কংগ্রেস এবং এনসিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চেয়েছিল।

শিবসেনার এই রাজনীতি অনৈতিক রাজনীতি। কারণ মহারাষ্ট্রের মানুষ যে রায় দিয়েছিল প্রকারন্তরে শিবসেনা তাকে মান্যতাই দিল না। কংগ্রেসও যে কোনও উপায়ে বিজেপিকে ঠেকনোর লোভে শিবসেনার মতো উগ্র হিন্দুত্ববাদীর সঙ্গে সরকার গড়তে রাজিও হয়েছিল। অন্যদিকে নির্বাচনী ফলাফল পরবর্তী মহারাষ্ট্রে আগাগোড়া বিজেপি সভাপতি অমিত শাহ অত্যন্ত বিচক্ষণ রাজনীতির উদাহরণ রাখছিলেন। প্রথম থেকেই তিনি যেমন শিবসেনার ব্ল্যাকমেইলিংয়ের সামনে  মাথানত করতে চাননি, তেমনি দল ভাঙিয়ে সরকার গঠন করার চেষ্টাও করেননি। আগাগোড়া চুপ করে বসে পরিস্থিতি অনুধাবন করছিলেন, এবং গোপনে নিজের ঘুঁটিও সাজাচ্ছিলেন। শেষ পর্যন্ত প্রমাণও হল, বর্তমান ভারতীয় রাজনীতিতে অমিত শাহই ‘চাণক্য’। ভাবুন, উদ্ধব ঠাকরে রাতে ঘুমোতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, ঘুম ভাঙল দেবন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারের মন্ত্রীসভা গঠনের সংবাদে!

এই ঘটনায় শিবসেনার আম এবং ছালা দুই গেল। কংগ্রেসের দিকে হাত বাড়ানোর ফলে মহারাষ্ট্রে শিবসেনার যে জনভিত্তি এবার তাতেও অনেকটাই চির ধরবে।  এবং ভবিষ্যতে সেই ধাক্কা সামলাতে শিবসেনাকে বেশ খেসারতই দিতে হবে। ততদিনে বিজেপি যে মহারাষ্ট্রে নিজের জমি আরও শক্ত করে ফেলবে তা আন্দাজ করাই যায়। পাশাপাশি কংগ্রেস আরও একবার নিজেদের হাসির খোরাক প্রমাণ করল।

এমত অবস্থায় শিবসেনা এবং কংগ্রেস তাদের কতজন বিধায়ককে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে সেটাও দেখার। কারণ, এই দুই দলের অনেক বিধায়কই ক্ষমতায় থাকার লোভে এবার বিজেপিতে প্রবেশের চেষ্টা করবে। উদ্ধব ঠাকরে সম্পর্কে শেষ পর্যন্ত একটাই কথা বলার, তা হল, অতি লোভে তাতি নষ্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *