চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনার সংকট এবং লকডাউনের কারণে কোটি কোটি পরিযায়ী শ্রমিক তাঁদের ঘরে ফিরে গিয়েছে। ঘরে ফিরে আসা পরিযায়ীদের কাজ দিতে সক্ষম হয়েছে উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের এই কাজে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের ‘আত্মনির্ভর ইউপি রোজগার অভিযান’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের …
আরও পড়ুন »করোনা মহামারীর সময়ও রাস্তায় পার্টি কৃষাঙ্গদের, বাধা দেওয়ায় লন্ডনে হামলার মুখে পুলিশ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা সংক্রমণের জেরে অত্যাবশ্যকীয় কিছু ছাড় দিয়ে লকডাউন চলছে ব্রিটেনে। তারই মধ্যে রাস্তায় জমায়েত করে পার্টি করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হল লন্ডন। বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনের ব্রিকসটোনের লামবেথ এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তার মধ্যে একটি মিউজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রচুর কৃষাঙ্গ মানুষের …
আরও পড়ুন »চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে সামরিক বাহিনী মোতায়েনের ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশ সচিব
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। চিনে আগ্রাসন নীতির বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে ভাবনা চিন্তা শুরু করল আমেরিকা (USA)। বৃহস্পতিবার সেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও (Mike Pompeo)। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “চিনের পিপলস লিবারেশন আর্মিকে মোকাবিলার জন্য আমাদের সবরকম প্রস্তুতি যাতে থাকে সেটাই নিশ্চিত করা হচ্ছে। …
আরও পড়ুন »ভারতে ৪১ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে অ্যাপেল
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারতকে উত্তর-পূর্ব এশিয়ার ইলেকট্রনিক্স পাওয়ার হাউসে পরিণত করার পরিকল্পনা করছে আইফোন সহ কয়েকটি মোবাইল প্রস্তুতকারক সংস্থা। অ্যাপল আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকন ও উইস্ট্রন এবং স্থানীয় মোবাইল নির্মাতা সংস্থা যেমন কার্বন, লাভা এবং ডিকসন ভারতে ইতিমধ্যে ৪১ হাজার কোটি টাকা বিনিয়োগের ভাবনাচিন্তা করছে। এটা হলে উত্তর-পূর্ব এশিয়ার মোবাইল …
আরও পড়ুন »ওসামা বিন লাদেন ‘শহীদ’, ইমরানের মন্তব্যে সমালোচনার ঝড়
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: নিহত আলকায়দা প্রধান তথা ৯/১১ হামলার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাক পার্লামেন্টে ইমরান খানের এই মন্তব্যে স্তম্ভিত সেদেশের বিরোধীরাও। এদিন পাক পার্লামেন্টের বাজেট অধিবেশনে ইমরান খান বলেন, “গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মাথা নত হয়ে যায়। যখন অবত্তাবাদে …
আরও পড়ুন »করোনা সংক্রান্ত পরিস্থিতির জন্য আগামী ১২ মাসে ৯ লক্ষ শিশুর মৃত্যু হবে, বলছে গবেষণা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীর জেরে আগামী ১২ মাসের মধ্যে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় ৯ লক্ষ শিশুর প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি প্রাণহানির আশঙ্কা রয়েছে ভারতে। ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদন অনুসারে, চলতি কোভিড-১৯ মহামারী দক্ষিণ এশিয়ার কয়েক লক্ষ শিশুর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। জন …
আরও পড়ুন »খরচ কমাতে উদ্যোগী রেল, বাতিল হতে চলেছে ১৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন
নিজস্ব সংবাদদাতা: ট্রেনের আগামী টাইম টেবিলে হাওড়া ও শিয়ালদহ থেকে বিদায় নিতে চলেছে ১৭ জোড়া মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। রেল সূত্রে খবর, খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খরচ বাঁচাতে এর আগে কিছু পদে কর্মী নিয়োগ বন্ধ এবং পঞ্চাশ শতাংশ কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। এবার ট্রেন …
আরও পড়ুন »ইন্দিরার জরুরি অবস্থা নিয়ে মোদীর নিশানায় গাঁধী পরিবার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ৪৫ বছর আগে ইন্দিরা গাঁধীর ‘জরুরি অবস্থা’ জারি করা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে একের পর এক টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের পরে এবার ‘জরুরি অবস্থা’ নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “৪৫ বছর আগে আজকের দিনে দেশে ‘জরুরি …
আরও পড়ুন »দু’দেশের পরিস্থিতি ‘অত্যন্ত চিন্তাজনক’, লাদাখ নিয়ে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি এই পরিস্থিতি নিয়ে ভারত ও চিন উভয় দেশকেই আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান করতে বলেন তিনি। বুধবার লন্ডনের হাউস অফ কমন্সে সাপ্তাহিক বিবৃতি দেন বরিস জনসন। সেই সময় কনজারভেটিভ পার্টির সাংসদ ফ্লিক ড্রামন্ড এই …
আরও পড়ুন »ক্ষমতার লোভে ‘জরুরি অবস্থা’, গাঁধী পরিবারের সমালোচনায় অমিত
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ৪৫ বছর আগে দেশে ইন্দিরা গাঁধী দেশে ‘জরুরি অবস্থা’ জারি করেছিল। এবার সেই ‘জরুরি অবস্থা’কে হাতিয়ার করে কংগ্রেসের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রধান বিরোধী দল কংগ্রেসকে লক্ষ্য বানিয়ে পর পর টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম টুইটে তিনি প্রশ্ন তোলেন, “ভারতের …
আরও পড়ুন »চিনের চালাকি, গলওয়ানের পর দেপসাং উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা সৈন্যরা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ফের নতুন চালাকি চিনের। লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সংঘর্ষের পরেও চুপ করে বসে নেই বেজিং। সূত্রের খবর, এবার দেপসাং উপত্যকায় ভারতের বিরুদ্ধে নিজেদের শক্তি বাড়াচ্ছে পিপলস লিবারেশন আর্মি (PLA)। এমনকি তারা পূর্ব লাদাখের দিকে ক্রমশ এগিয়ে আসার কৌশল নিয়েছে। জানা যাচ্ছে, দু’দিন আগে উপগ্রহ চিত্রে …
আরও পড়ুন »রূপান্তরকামীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে পরিবর্তন করা হল মেট্রো স্টেশনের নাম
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির উদ্দেশ্যে নাম পরিবর্তন করা হল মেট্রো স্টেশনের। এমনকি পুরো মেট্রো স্টেশনটি পরিচালনার দায়িত্ব দেওয়া হল রূপান্তরকামীদের। বুধবার নয়ডা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের তরফে জানানো হয়, ‘অ্যাকুয়া লাইন’ নামে পরিচিত নয়ডা থেকে গ্রেটার নয়ডা রুটের সেক্টর-৫০ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করা …
আরও পড়ুন »জঙ্গি সংগঠনকে মদত, ফের আন্তর্জাতিক মঞ্চে ধাক্কা খেল পাকিস্তান
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফের ধাক্কা খেল পাকিস্তান। বুধবার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) বৈঠকে সিধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানকে আপাতত ‘গ্রে তালিকা’য় রাখা হবে। এর ফলে অনেক আর্থিক সুযোগ সুবিধা বঞ্চিত হবে ইসলামাবাদ। বুধবার এফএটিএফ-এর সদস্যদের ভিডিও কনফারেন্সে বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সেখানেই …
আরও পড়ুন »মোদীর কূটনৈতিক চাপে পড়ে অবশেষে ইসলামাবাদ হিন্দু ধর্মের মন্দির নির্মাণ শুরু
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারতের কূটনৈতিক চাপ ক্রমশ পাকিস্তানের ওপরে বাড়ছেই। সেই চাপেই অবশেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তৈরি হতে চলেছে প্রথম হিন্দু মন্দির (Hindu Temple)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন ভারত সরকারের ক্রমাগত চাপের কারণেই পাক প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। শহরের বাইরে গিয়ে যাতে …
আরও পড়ুন »ভারতে ৫জি পরিষেবায় প্রধান ভূমিকা পালন করবে জিও, জানালেন মুকেশ আম্বানি
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারতীয় বাজার যেভাবে টেলিকম শিল্পে উন্নত হচ্ছে, তার ওপর ভিত্তি ৫জি পরিসেবায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ নিজেদের বার্ষিক রিপোর্টে এমনটাই জানাল মুকেশ আম্বানির কোম্পানি। বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, আগে মোবাইল পরিষেবার খরচ অনেক কম ছিল। কিন্তু ডিসেম্বরে ট্যারিফ প্ল্যান বাড়ানোর ফলে টেলিকম শিল্পে গতি …
আরও পড়ুন »বেনাপোল দিয়ে আমদানি শুরু হলেও ৩ মাস বন্ধ রয়েছে রফতানি- ২০০০ কোটির বাণিজ্য ঘাটতি
চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা : বাংলাদেশের (Bangladesh) সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল (Benapole) দিয়ে ভারতের সঙ্গে আড়াই মাস ধরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর গত ৭ জুন এই পথে ভারতীয় পণ্যের আমদানি বাণিজ্য শুরু হলেও করোনা ভাইরাসের (Coronavirus) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রায় তিন মাস যাবত ভারত সরকার বাংলাদেশের সঙ্গে রফতানি বাণিজ্য বন্ধ …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news