Breaking News
Home / TRENDING / ওসামা বিন লাদেন ‘শহীদ’, ইমরানের মন্তব্যে সমালোচনার ঝড়

ওসামা বিন লাদেন ‘শহীদ’, ইমরানের মন্তব্যে সমালোচনার ঝড়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

নিহত আলকায়দা প্রধান তথা ৯/১১ হামলার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাক পার্লামেন্টে ইমরান খানের এই মন্তব্যে স্তম্ভিত সেদেশের বিরোধীরাও।

এদিন পাক পার্লামেন্টের বাজেট অধিবেশনে ইমরান খান বলেন, “গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মাথা নত হয়ে যায়। যখন অবত্তাবাদে মার্কিন সেনা বিনা অনুমতিতে প্রবেশ করে এবং ওসামা বিন লাদেনকে হত্যা করেন….সে শহীদ হন। তারপর থেকেই গোটা বিশ্ব আমাদেরকে মাটিকে অপব্যবহার করে আসছে। আমাদের প্রতিবেশীরাই দেশের মধ্যে ঢুকে পড়ছে এবং যাকে খুশি হত্যা করছে আমাদেরকে না জানিয়েই। সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে ৭০ হাজার পাকিস্তানি মারা গিয়েছেন। অথচ পাকিস্তান, আফগানিস্তানে ব্যর্থতার জন্য খোলাখুলি আমেরিকাকে দায়ী করে এসেছে।” তবে ইমরানের প্রতিবেশী মন্তব্য যে ভারতকেই বলা হচ্ছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক চালিয়েছিল নয়াদিল্লিই।

লাদেনকে ‘শহীদ’ বলে আখ্যা দেওয়ায় ইমরানের সমালোচনা করে বিরোধীরা। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের খাবাজা আসিফ বলেন, “ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসবাদী এবং আমাদের প্রধানমন্ত্রী তাকে শহীদ বলে সম্বোধন করছেন। যিনি হাজারের বেশি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এটা পাকিস্তানের জন্য খুবই লজ্জার।” তবে ইমরানের এই মন্তব্যের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে ইসলামাবাদ সম্পর্কে আমেরিকার অবস্থান। কারণ কিছুদিন আগেই একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন প্রশাসন পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ আশ্রয়’ বলে মন্তব্য করেন। এই ঘটনার পর থেকেই আমেরিকার ওপর রুষ্ট হয় ইসলামাবাদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *