চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
৪৫ বছর আগে ইন্দিরা গাঁধীর ‘জরুরি অবস্থা’ জারি করা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে একের পর এক টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের পরে এবার ‘জরুরি অবস্থা’ নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “৪৫ বছর আগে আজকের দিনে দেশে ‘জরুরি অবস্থা’ চাপিয়ে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের রক্ষার জন্য যাঁরা সংঘর্ষ করেছে, তাঁদের সবাইকে প্রণাম জানাই। ওনাদের ত্যাগ ও বলিদান দেশ কোনওদিন ভুলবে না।” প্রসঙ্গত, আজকের দিনেই ১৯৭৫ সালে ২১ মাসের জন্য ‘জরুরি অবস্থা’ জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী।
এই ‘জরুরি অবস্থা’ জারি করা নিয়ে এর আগে অমিত শাহ গাঁধী পরিবারকে নিশানা করে বলেন, “আজ থেকে ৪৫ বছর আগে একটি পরিবার ক্ষমতার লোভে ‘জরুরি অবস্থা’ জারি করেছিল। রাতারাতি গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। সংবাদমাধ্যম, আদালত, বাকস্বাধীনতা….সবই পদদলিত করা হয়েছিল। অত্যাচার চালানো হয়েছিল দরিদ্র ও নিপীড়িতদের ওপর।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news