Breaking News
Home / বিদেশ (page 20)

বিদেশ

ট্রাম্পের সিদ্ধান্তে জ্যাক মা সহ একাধিক চিনা কোটিপতির প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে আমেরিকায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঙ্কার দিচ্ছেন চিনের কমিউনিস্ট পার্টির সদস্যদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। সত্যিই যদি ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নেয় তবে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সহ চিনের একাধিক ব্যবসায়ী ও উদ্যোগপতি প্রবল সমস্যার সম্মুখীন হবেন।  ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ৯ কোটি চিনাদের জন্য আমেরিকার …

আরও পড়ুন »

কলকাতা বনাম জেলা : এই তুলনা কেন বারবার হতে থাকবে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের ফলাফল ঘিরে?

রণবীর ভট্টাচার্য: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। বলতে গেলে জীবনের প্রথম দিকের বড় পরীক্ষার কথা বলতে গেলে এগুলোর কথা না বললেই নয়। তাই বাঙালি জীবনে এই পরীক্ষাগুলো, তার প্রস্তুতি, ফলাফল যে বড় ভূমিকা নেয়, তা বলার অপেক্ষা রাখে না। আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা …

আরও পড়ুন »

‘এক দেশ, এক শিক্ষা বোর্ড’ দাবিকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ‘এক দেশ, এক শিক্ষা বোর্ড’ জনস্বার্থ সম্পর্কিত এই মামলাকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ৬-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ‘এক দেশ, এক শিক্ষা বোর্ড’ নীতি গ্রহণ করতে চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায়।  তিনি দাবি করেন, সিবিএসই (CBSE) ও আইসিএসই (ICSE) বোর্ডকে যুক্ত করে …

আরও পড়ুন »

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য যাচ্ছে অসম ও ত্রিপুরা

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো : প্রথমবারের মতো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম প্রদেশ অসম ও ত্রিপুরায় (Assam & Tripura)। বৃহস্পতিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে রড ও ডালের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাত্রা শুরু করেছে এমভি সেঁজুতি নামে একটি জাহাজ। ১০৮ কনটেইনার …

আরও পড়ুন »

‘বান্টি আউর বাবলি’র কায়দায় একাধিক চুরি, পুলিশের জালে ধরা পড়ল দম্পতি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: বলিউড সিনেমা ‘বান্টি আউর বাবলি’ থেকে অনুপ্রাণিত হয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল এক দম্পতি। শুক্রবার মিরুট থেকে ডাকাতির দায়ে এক দম্পতিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ‘বান্টি’ ও ‘বাবলি’র কায়দায় ওই দম্পতি ধনী লোকেদের বাড়িতে বিভিন্ন ছুতোয় ঢুকে সেখান থেকে চুরি করে পালিয়ে যান। একাধিকবার তাঁদের নামে …

আরও পড়ুন »

গরু পাচার রোধে বাংলাদেশের রাজশাহী সীমান্তে বিজিবি-চরান্ঞ্চল বাসীর কড়া পাহারা

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো : বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী, রাজশাহী জেলার অন্তর্গত সীমান্ত এলাকায় আসন্ন কোরবানীর ঈদে করোনা ভাইরাসের (Coronavirus) ঝুঁকি হ্রাস ও দেশীয় প্রাণী সম্পদের উন্নয়নে ভারত থেকে গরু চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে এখন রাজশাহী জেলার চরের গ্রামবাসীরা। এমন পরিস্থিতিতে …

আরও পড়ুন »

কারণ করোনা, ৪ লক্ষ টাকার মাস্ক পরলেন কটকের ব্যবসায়ী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা ভাইরাস সংক্রমণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। তাই কটকের এক কাঠ ব্যবসায়ী নিজের পরার জন্য মাস্ক বানালেন কয়েক লক্ষ টাকার। সবাইকে অবাক করে প্রায় ৪ লক্ষ টাকার সোনার মাস্ক পরলেন ওই ব্যবসায়ী। অলোক মহান্তি নামে ওই ব্যবসায়ীর সোনার দিকে প্রবল ঝোঁক। ছোটবেলা থেকেই তিনি প্রচুর সোনার গহনা …

আরও পড়ুন »

“দক্ষিণ চিন সাগর কারও একার সম্পত্তি নয়”, চিনকে হুঁশিয়ারি ভারতের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “দক্ষিণ চিন সাগর কারও একার সম্পত্তি নয়।” এভাবেই চিনকে হুঁশিয়ারি দিল ভারত। বৃহস্পতিবার, দক্ষিণ চিন সাগর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের (Forigen Ministery) মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাফ বলেন, “দক্ষিণ চিন সাগরে বৈশ্বিক কর্তৃত্ব আছে। ওই অঞ্চলে শান্তি ও সুরক্ষা বজায় থাকুক এটাই চায় ভারত।” প্রসঙ্গত, …

আরও পড়ুন »

সূর্যের সবচেয়ে কাছে তোলা আশ্চর্যজনক ছবি প্রকাশ করল নাসা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: সোলার অরবিটার থেকে মহাকাশে সূর্যের সবচেয়ে কাছে তোলা ছবিগুলো প্রথমবার প্রকাশ করল নাসা ও ইউরোপিয়ান স্পেস এজিন্স। বৃহস্পতিবার এই অভূতপূর্ব ছবিগুলো সর্বসাধারণের জন্য দেখার ব্যবস্থা করে দিয়েছে নাসা কর্তৃপক্ষ।    উৎক্ষেপণের পর এই প্রথম ছবি পাঠাল সোলার অরবিটার। এই বছর ৯ ফেব্রুয়ারি নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি যৌথভাবে …

আরও পড়ুন »

ভারত ও চিনের মানুষকে ভালোবাসি, দু’দেশের শান্তি রক্ষায় সবকিছু করতে রাজি ট্রাম্প!

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চিনের মানুষের শান্তির জন্য যা কিছু দরকার, তাই তিনি করতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানালেন ট্রাম্পেরই মুখপাত্র কায়লেইঘ মসেনানি।  বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কায়লেইঘ মসেনানি সাংবাদিকদের বলেন, “তিনি (ডোনাল্ড ট্রাম্প) ভারতের মানুষকে ভালোবাসেন এবং চিনের মানুষকেও ভালোবাসেন। তাই এই দুই …

আরও পড়ুন »

করোনা আক্রান্ত তেলেগু কবি ভারভারা রাও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা আক্রান্ত হলেন তেলেগু লেখক তথা সমাজকর্মী ভারভারা রাও। আজ মুম্বইয়ের জেজে হাসপাতালের তরফে এ কথা জানানো হয়েছে।  মঙ্গলবার লেখকের শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার গভীর রাতে তাঁকে মুম্বইয়ের তালোজা জেল থেকে জেজে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাঁর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কিছুদিন ধরেই তাঁর …

আরও পড়ুন »

ভারতের দাবি মেনে নিল পাকিস্তান, কুলভূষণকে দেওয়া হবে কনস্যুলার অ্যাকসেস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারতের দাবি মেনে নিল পাকিস্তান। কুলভূষণ যাদবের জন্য কনস্যুলার অ্যাকসেস অনুমতি দিল পাক সরকার। পাশাপাশি ইসলামাবাদে নিয়োজিত ভারতীয় দূতাবাসের ২ জন কর্মী কুলভূষণের সঙ্গে দেখাও করতে পারবেন।  আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে রিভিউ পিটিশন দায়ের করার আগে ভারত এই দাবি করে আসছিল। আজ বিকেল ৪:৩০ মিনিটে ভারতের ২ জন …

আরও পড়ুন »

চিনের সাহায্যে পাক অধিকৃত বাঁধ তৈরি করছে ইসলামাবাদ, বিরোধিতায় ভারত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান অঞ্চলে ডায়মের ভাষা বাঁধ নির্মাণের বিরোধিতা করল ভারত। চিনের আর্থিক সহায়তায় এই বাঁধটি নির্মাণ করছে পাকিস্তান। বুধবার এই বাঁধ নির্মাণের সূচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  ডায়মের ভাষা বাঁধটি ইন্দু নদীর উপর তৈরি করা হচ্ছে। এই বাঁধটি নির্মাণের কাজ ২০২৮ সালের মধ্যে শেষ …

আরও পড়ুন »

ভারতই পারবে করোনা ভ্যাকসিন তৈরি করতে, জানালেন বিল গেটস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারবে ভারত। এমনটাই আশা প্রকাশ করলেন মাইক্রোসফটের কর্ণধার তথা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। আজ সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, “আমার বিশ্বাস ভারত কোভিড-১৯-এর ভ্যাকসিন তৈরি করতে পারবে। এবং ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি তা গোটা বিশ্বে পৌঁছে দেবে।” ভারত …

আরও পড়ুন »

কুলভূষণকে বাঁচাতে পাকিস্তানের কাছ থেকে নিঃশর্ত কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: পাক সরকারের কাছ থেকে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের নিঃশর্ত কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত। এমনকি শুধুমাত্র ইংরেজী ভাষাকেই প্রাধান্য দেওয়া চলবে না বলেও জানিয়ে দিয়েছে। ২০ জুলাই রিভিউ পিটিশন জমা দেবে পাকিস্তান। তার আগে নয়াদিল্লির এই আবেদনে অস্বস্তিতে ইসলামাবাদ।   আন্তর্জাতিক আদালতের রায়কে সামনে রেখে এদিন ভারত দাবি …

আরও পড়ুন »

হ্যাক হল বিশ্বের তাবড় ব্যক্তিদের টুইটার, বিটকয়েনের ফাঁদে পড়লেন অনেকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বের। বুধবার রাতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফট কর্ণধার বিল গেটস, মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, টেসলার সিইও এলন মাস্ক সহ আরও অনেকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নেয় হ্যাকাররা। এবং ওই প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি …

আরও পড়ুন »