Breaking News
Home / TRENDING / খরচ কমাতে উদ্যোগী রেল, বাতিল হতে চলেছে ১৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন

খরচ কমাতে উদ্যোগী রেল, বাতিল হতে চলেছে ১৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন

নিজস্ব সংবাদদাতা:

ট্রেনের আগামী টাইম টেবিলে হাওড়া ও শিয়ালদহ থেকে বিদায় নিতে চলেছে ১৭ জোড়া মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। রেল সূত্রে খবর, খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খরচ বাঁচাতে এর আগে কিছু পদে কর্মী নিয়োগ বন্ধ এবং পঞ্চাশ শতাংশ কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। এবার ট্রেন তুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে রেল মন্ত্রক।

যেসব রুটে পর্যাপ্ত যাত্রী হয় না, এরকম জোনের প্রায় ৩ হাজার ট্রেনকে বাতিলের সিদ্ধান্তের কথা জানায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই মর্মে তিনি রেলের জোনাল অফিসগুলিকে নির্ধারিত সূচির ট্রেনগুলির নাম রেল বোর্ডকে পাঠাতে নির্দেশ দিয়েছেন। এরপরেই পূর্ব রেল হাওড়া ও শিয়ালদহ থেকে চলাচলকারী ১৭ জোড়া ট্রেনকে নির্বাসনে পাঠানোর সুপারিশ পাঠিয়েছে। যা অপারেশন ও কমার্শিয়াল বিভাগের অনুমোদন নিয়ে করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রেলমন্ত্রী আগামী টাইম টেবিল থেকে তিন হাজার ট্রেনকে বিদায় দিতে বলেছেন। পাশাপাশি ১০ হাজার স্টেশনের স্টপেজ বাতিল করতে বলেছেন। পণ্যবাহী ট্রেনের জন্য করিডোরের বিকাশ ঘটাতে এই সিদ্ধান্ত যথেষ্ট সহযোগিতা করবে। পূর্ব রেলের অপারেশন ও কমার্শিয়াল কর্তাদের কথায়, ধীর গতির ট্রেন, ঘন ঘন স্টপেজ, আয়ের দিকেও বিশেষ লাভজনক নয় এই বিষয়গুলো মাথায় রেখে ১৭ জোড়া ট্রেনকে বাছাই করে তা আগামী টাইম টেবিল থেকে সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১০ জোড়া মেল, এক্সপ্রেস ও ৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন। এই বাতিলের সিদ্ধান্ত স্থায়ীভাবে করা হবে বলেও জানান হয়েছে।

বাতিল হতে চলা ট্রেনগুলির মধ্যে রয়েছে রামপুরহাট-হাওড়া ইন্টারসিটি ত্রি-সাপ্তাহিক, রামপুরহাট-বর্ধমান ত্রি-সাপ্তাহিক, আনন্দবিহার-শিয়ালদহ এক্সপ্রেস, হাওড়া-আনন্দবিহার সাপ্তাহিক যুব এক্সপ্রেস, হাওড়া-এনজেপি সাপ্তাহিক যুবা এক্সপ্রেস, কলকাতা-পাটনা এক্সপ্রেস-সহ আরও ১১ জোড়া মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। জুলাই মাসে নতুন টাইম টেবিলে এই বাতিল কার্যকর হওয়ার কথা। যদিও কোভিড পরিস্থিতিতে টাইম টেবিলের টেন্ডার এখনও করা যায়নি। ফলে নতুন টাইম টেবিল প্রকাশে কয়েক মাস বিলম্ব হবে বলে পূর্ব রেল জানিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *