Breaking News
Home / TRENDING / ভারতে ৪১ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে অ্যাপেল

ভারতে ৪১ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে অ্যাপেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারতকে উত্তর-পূর্ব এশিয়ার ইলেকট্রনিক্স পাওয়ার হাউসে পরিণত করার পরিকল্পনা করছে আইফোন সহ কয়েকটি মোবাইল প্রস্তুতকারক সংস্থা। অ্যাপল আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকন ও উইস্ট্রন এবং স্থানীয় মোবাইল নির্মাতা সংস্থা যেমন কার্বন, লাভা এবং ডিকসন ভারতে ইতিমধ্যে ৪১ হাজার কোটি টাকা বিনিয়োগের ভাবনাচিন্তা করছে। এটা হলে উত্তর-পূর্ব এশিয়ার মোবাইল রফতানি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ভারত।

হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কো এবং রাইজিং স্টারস মোবাইল নামে দুটি কোম্পানির মাধ্যমে ইতিমধ্যে ভারতে বিনিয়োগ করার আবেদন করেছে ফক্সকন। একইসঙ্গে আবেদন করেছে মাইক্রোম্যাক্সও। জানা গিয়েছে, বিশ্বের বৃহত্তম মোবাইল নির্মাতা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লেক্সও খুব শিগগিরই ভারতে বিনিয়োগের আবেদন জমা দেবে।

তবে বিনিয়োগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানায়নি ফক্সকন এবং ফ্লেক্স। উইস্ট্রনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে তাইওয়ানের ফক্সকন, সম্প্রতি তার শেয়ারহোল্ডারদের জানিয়েছে যে, ভারতে আরও বেশি বিনিয়োগ করা হবে এবং এই বিষয়ে বিস্তারিতভাবে শীঘ্রই জানানো হবে। বর্তমানে ফক্সকন ভারতে অ্যাপল ইনক, এইচএমডি গ্লোবাল এবং শাওমি কর্পের জন্য স্মার্টফোন তৈরি করে। উইস্ট্রনও ব্যাঙ্গালোরে কাছে ভারতে অ্যাপলের লেটেস্ট আইফোন এসই-২০২০ (SE-2020) উৎপাদন শুরু করবে বলে আশা রয়েছে। এটি বর্তমানে ভারতে আইফোন ৭ তৈরি করছে।

লাভা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হরি ওম রাই এবং জৈন গ্রূপ ও কার্বন মোবাইলের ডিরেক্টর প্রদীপ জৈনও ভারতে বিনিয়োগের কথা জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *