Breaking News
Home / TRENDING / চিনের চালাকি, গলওয়ানের পর দেপসাং উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা সৈন্যরা

চিনের চালাকি, গলওয়ানের পর দেপসাং উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা সৈন্যরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ফের নতুন চালাকি চিনের। লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সংঘর্ষের পরেও চুপ করে বসে নেই বেজিং। সূত্রের খবর, এবার দেপসাং উপত্যকায় ভারতের বিরুদ্ধে নিজেদের শক্তি বাড়াচ্ছে পিপলস লিবারেশন আর্মি (PLA)। এমনকি তারা পূর্ব লাদাখের দিকে ক্রমশ এগিয়ে আসার কৌশল নিয়েছে। 

জানা যাচ্ছে, দু’দিন আগে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে দৌলত বেগ ওল্ডি (DBO) ও দেপসাং অঞ্চলে শিবির প্রস্তুত করেছে চিনা সৈন্যরা। এমনকি এই অঞ্চলে চিনা সেনাবাহিনীর যানবাহনের সংখ্যাও ক্রমশ বাড়ছে। ভারতীয় সেনা সূত্রেও এই দাবি করা হচ্ছে। তবে এই অঞ্চলে ২০১৬ সালে প্রথম ঘাঁটি গেড়েছিল লাল ফৌজ। তারপর থেকে তাদের গতিবিধি এগোয়নি। কিন্তু গলওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ফের এই অঞ্চলে সক্রিয়তা দেখা যাচ্ছে চিনের। তবে এই খবর সামনে আসার পরই পিছিয়ে নেই ভারতও। পাল্টা এই অঞ্চলে প্রচুর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, দৌলত বেগ ওল্ডি ও দেপসাং অঞ্চল দিয়ে নতুন করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে চিনা সেনা। কারণ এর আগে ২০১৩ সালে কংগ্রেসের সময়কালে এই অঞ্চল দিয়েই অনুপ্রবেশ করেছিল লাল ফৌজ। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *