Breaking News
Home / TRENDING / দু’দেশের পরিস্থিতি ‘অত্যন্ত চিন্তাজনক’, লাদাখ নিয়ে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দু’দেশের পরিস্থিতি ‘অত্যন্ত চিন্তাজনক’, লাদাখ নিয়ে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি এই পরিস্থিতি নিয়ে ভারত ও চিন উভয় দেশকেই আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান করতে বলেন তিনি।

বুধবার লন্ডনের হাউস অফ কমন্সে সাপ্তাহিক বিবৃতি দেন বরিস জনসন। সেই সময় কনজারভেটিভ পার্টির সাংসদ ফ্লিক ড্রামন্ড এই বিষয়ে প্রশ্ন তুললে জনসন বলেন, ” একদিকে কমনওয়েলথ সদস্য এবং অন্যদিকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এবং এমন একটি রাষ্ট্র যা আমাদের গণতন্ত্রের ধারণাটিকে চ্যালেঞ্জ জানায়। এই দুই দেশের পরিস্থিতির ওপর নজর রাখছে ব্রিটেন। বর্তমানে লাদাখে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক পরিস্থিতি’র সৃষ্টি হয়েছে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে আমি মনে করি সবচেয়ে ভালো হবে উভয়পক্ষই সীমান্ত নিয়ে আলোচনায় অংশ নিক এবং সমাধান করুক।” 

প্রসঙ্গত, চলতি উত্তেজনা নিয়ে দুই দেশের সেনাবাহিনী অফিসারদের মধ্যে আলোচনা হয়েছে। দু’পক্ষই গলওয়ান উপত্যকা থেকে পিছু হঠবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এরই মধ্যে ফের দৌলত বেগ ওল্ডি ও দেপসাং উপত্যকায় শক্তি বাড়াচ্ছে চিন। এই অঞ্চল দিয়ে তারা ফের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে বলে সেনার তরফে জানানো হয়েছে। ফলে ভারতও প্রচুর মোতায়েন করছে এই এলাকায়।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *