চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনার সংকট এবং লকডাউনের কারণে কোটি কোটি পরিযায়ী শ্রমিক তাঁদের ঘরে ফিরে গিয়েছে। ঘরে ফিরে আসা পরিযায়ীদের কাজ দিতে সক্ষম হয়েছে উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের এই কাজে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের ‘আত্মনির্ভর ইউপি রোজগার অভিযান’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের দাবি এই প্রকল্পে ১.২৫ কোটি মানুষ কাজ পাবেন। এ প্রসঙ্গে আজ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের জীবনে অনেক চড়াই-উৎরাই দেখেছি। সামাজিক জীবনে অনেক কঠিন সমস্যা আসে। কিন্তু কেউ ভাবতেই পারেননি সারা বিশ্বজুড়ে এত বড় একটা সংকট আসবে। এমন সংকট যা মানুষ সাহায্য করতে চাইলেও পারবে না।”
মোদী আরও বলেন, “আমাদের জানা নেই এই রোগ থেকে কবে মুক্তি মিলবে। এখনও পর্যন্ত কোনও ওষুধ সেভাবে বের হয়নি। এই পরিস্থিতিতে আমাদের সরকার ‘গরিব কল্যাণ রোজকার অভিযান’ প্রকল্প শুরু করেছে। এর প্রকল্পের আওতায় ‘ইউপি আত্মনির্ভর অভিযান’ চলবে। যোগী সরকার বিপর্যয়কে সুযোগে পরিণত করেছে এতে অনেক মানুষ লাভবান হবেন।” একইসঙ্গে তিনি আরও বলেন, “সংকটের সময় যে সাহস দেখায়, তারই সফলতা আসে। আজ যখন সারা বিশ্ব করোনা সংকটের মুখোমুখি, তখন যোগী সরকার সাহস দেখিয়ে প্রশংসিত হচ্ছে। যোগী সরকারের সাফল্য, নতুন প্রজন্মের কাছেও সুযোগ তৈরি করবে। উত্তরপ্রদেশের দিকে এইজন্য নজর দেওয়া উচিত, কারণ এটি অন্যান্য দেশে থেকেও বড়।
প্রধানমন্ত্রীর কথায়, “আমরা যদি ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও স্পেনের দিকে তাকাই, তবে দেখব এই দেশগুলি বিশ্বে উন্নয়নের দিক থেকে আধিপত্য বিস্তার করে রয়েছে। কিন্তু এই চারটি দেশের জনসংখ্যা যোগ করলে দেখা যাবে ২৪ কোটি। যেখানে উত্তরপ্রদেশের একার জনসংখ্যা ২৪ কোটি। আবার এই চারটি দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার মানুষের। সেখানে উত্তরপ্রদেশে শুধুমাত্র ৬০০ জন মারা গিয়েছেন।”
প্রিয়াঙ্কা গাঁধী সহ কংগ্রেস নেতারা করোনা মোকাবলিয়া যোগী সরকারের ব্যর্থতাকে বারবার দায়ী করেছেন। সে প্রসঙ্গে কংগ্রেসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকার কাছে সব রয়েছে, কিন্তু তারপরও তারা করোনা মোকাবিলা করতে পারছে না। সেখানে ৩৩ কোটি জনসংখ্যার মধ্যে এখনই ১ লক্ষ ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ যোগী সরকার পরিস্থিতি মোকাবিলা করতে না পারত তবে এতদিনে এই রাজ্যে ৮৫ হাজার মানুষের মৃত্যু হত। একদিন ছিল যখন এলাহাবাদের সাংসদ দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং কুম্ভ মেলা সামলাতেই হতভম্ব হয়ে গিয়েছিলেন। হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন, সরকার মৃত্যুর সংখ্যা চাপতে ব্যস্ত ছিল।” একইসঙ্গে তিনি আরও বলেন, “উত্তরপ্রদেশ সরকার ঝুঁকি থাকা স্বত্বেও এত বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। আগের সরকার থাকলে হাসপাতালের সংখ্যা কম এই বাহানা দিত।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news