চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
৪৫ বছর আগে দেশে ইন্দিরা গাঁধী দেশে ‘জরুরি অবস্থা’ জারি করেছিল। এবার সেই ‘জরুরি অবস্থা’কে হাতিয়ার করে কংগ্রেসের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রধান বিরোধী দল কংগ্রেসকে লক্ষ্য বানিয়ে পর পর টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম টুইটে তিনি প্রশ্ন তোলেন, “ভারতের অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে নিজেকে কংগ্রেসের জিজ্ঞাসা করা দরকার: কেন এখনও তাঁদের মধ্যে কেন জরুরি মানসিকতা রয়েছে? যে নেতারা একই বংশের নয়, তাঁরা কেন কথা বলতে অক্ষম? কংগ্রেসের মধ্যে নেতারা হতাশ হচ্ছেন কেন?” এই প্রশ্নগুলি নিজেকে জিজ্ঞেস না করলে কংগ্রেস আরও মানুষের থেকে বিচ্ছিন্ন হবে বলে দাবি করেন অমিত শাহ।
অমিত শাহের এই টুইটের পর রাজনৈতিক মহলে এটা স্পষ্ট যে, করোনা ও চিন পরিস্থিতি নিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডা সহ অন্য নেতারা এতদিন যেভাবে একটি পরিবারকে কেন্দ্র করে রাহুল গাঁধীকে আক্রমণ করতেন। এবার সেই একই পথে হাঁটলেন অমিত শাহও। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক নিয়ে অন্য একটি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সম্প্রতি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বরিষ্ঠ ও কনিষ্ঠ নেতারা কিছু বিষয় উত্থাপন করেছিলেন। কিন্তু তাঁদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। দলের এক মুখপাত্রকে কোনও কারণ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। দুঃখজনক সত্যটি হচ্ছে- নেতারা কংগ্রেসে দমবন্ধ হয়ে আসছেন।”
একইসঙ্গে ৪৫ বছর আগে ‘জরুরি অবস্থা’র কথা স্মরণ করিয়ে গাঁধী পরিবারকে আক্রমণ করে অমিত শাহ বলেন, “আজ থেকে ৪৫ বছর আগে একটি পরিবার ক্ষমতার লোভে ‘জরুরি অবস্থা’ জারি করেছিল। রাতারাতি গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। সংবাদমাধ্যম, আদালত, বাকস্বাধীনতা….সবই পদদলিত করা হয়েছিল। অত্যাচার চালানো হয়েছিল দরিদ্র ও নিপীড়িতদের ওপর।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news