Breaking News
Home / TRENDING / জঙ্গি সংগঠনকে মদত, ফের আন্তর্জাতিক মঞ্চে ধাক্কা খেল পাকিস্তান

জঙ্গি সংগঠনকে মদত, ফের আন্তর্জাতিক মঞ্চে ধাক্কা খেল পাকিস্তান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আন্তর্জাতিক মঞ্চে ফের ধাক্কা খেল পাকিস্তান। বুধবার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) বৈঠকে সিধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানকে আপাতত ‘গ্রে তালিকা’য় রাখা হবে। এর ফলে অনেক আর্থিক সুযোগ সুবিধা বঞ্চিত হবে ইসলামাবাদ।

বুধবার এফএটিএফ-এর সদস্যদের ভিডিও কনফারেন্সে বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সেখানেই পাকিস্তানকে ফের আরেকবার ‘গ্রে তালিকা’য় রাখার সিদ্ধান্ত নেয় কমিটির সদস্যরা। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি আরও খারাপ হল পাকিস্তানের এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল। এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে বলা হয়েছে, ইমরান খান সরকারকে বারবার বলা সত্বেও লস্কর-ই-তৈইবা, জইশ-ই-মহম্মদ এর মতো জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য বন্ধ করেনি। অর্থাৎ পাকিস্তানের মাটিতে যে জঙ্গি সংগঠনের লালন-পালন হয় তা আরও একবার এই সিদ্ধান্তের ফলে উঠে এল।  

২০১৮ সাল থেকেই পাকিস্তান ‘গ্রে তালিকা’য় রয়েছে। তালিকার ওপরের সারিতে ওঠার জন্য পাকিস্তানকে ২৭টি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল এফএটিএফ (FATF)। কিন্তু পাকিস্তান তার অনেকগুলিই পালন করেনি। তার ফলে বাড়তি আরও ৪ মাস ‘গ্রে তালিকা’য় রাখা হল পাকিস্তানকে। তবে এর পিছনে আমেরিকার হাত রয়েছে বলে দাবি ইসলামাবাদের। কারণ কিছুদিন আগেই আমেরিকা জানিয়েছিল, ভারতে যেসব সন্ত্রাস হামলা হয় তার পিছনে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *