Breaking News
Home / TRENDING / মোদীর কূটনৈতিক চাপে পড়ে অবশেষে ইসলামাবাদ হিন্দু ধর্মের মন্দির নির্মাণ শুরু

মোদীর কূটনৈতিক চাপে পড়ে অবশেষে ইসলামাবাদ হিন্দু ধর্মের মন্দির নির্মাণ শুরু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতের কূটনৈতিক চাপ ক্রমশ পাকিস্তানের ওপরে বাড়ছেই। সেই চাপেই অবশেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তৈরি হতে চলেছে প্রথম হিন্দু মন্দির (Hindu Temple)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন ভারত সরকারের ক্রমাগত চাপের কারণেই পাক প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। শহরের বাইরে গিয়ে যাতে আর হিন্দু ধর্মের মানুষদের দেব দেবতার পুজো করতে যেতে না হয়, সেই কারণেই এই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের জন্য এই প্রথম কোনও মন্দির তৈরি হচ্ছে ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের রাজধানীতে।

সম্প্রতি ইসলামাবাদের (Islamabad) এইচ ৯ সেক্টরে এই মন্দিরের ভূমি পুজোও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। প্রায় ৪ একর জমিতে এই মন্দির নির্মাণের জন্য নির্ধারিত করা হয়েছে। পাকিস্তান (Pakistan) সংসদের মানবাধিকার বিষয়ক মন্ত্রী লাল চাঁদ মালহি জানিয়েছেন, শেষ কয়েক দশকে পাকিস্তানে ক্রমাগত বেড়ে চলেছে হিন্দু জনসংখ্যা। অনেকদিন ধরেই রাজধানীতে বসবাস করা হিন্দুরা একটি মন্দিরের দাবি তুলছিলেন। সেই দাবি মেনেই এই মন্দির তৈরি করা হবে। মন্দির বানাতে খরচ হবে প্রায় দশ কোটি টাকা। মন্দির নির্মাণের বরাত পেয়েছে ইসলামাবাদের নাম করা এক মুসলিম ঠিকাদার। মন্দিরের নামকরণ করা হয়েছে শ্রী কৃষ্ণের নামে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *