Breaking News
Home / TRENDING / ভারতে ৫জি পরিষেবায় প্রধান ভূমিকা পালন করবে জিও, জানালেন মুকেশ আম্বানি

ভারতে ৫জি পরিষেবায় প্রধান ভূমিকা পালন করবে জিও, জানালেন মুকেশ আম্বানি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারতীয় বাজার যেভাবে টেলিকম শিল্পে উন্নত হচ্ছে, তার ওপর ভিত্তি ৫জি পরিসেবায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ নিজেদের বার্ষিক রিপোর্টে এমনটাই জানাল মুকেশ আম্বানির কোম্পানি। বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, আগে মোবাইল পরিষেবার খরচ অনেক কম ছিল। কিন্তু ডিসেম্বরে ট্যারিফ প্ল্যান বাড়ানোর ফলে টেলিকম শিল্পে গতি আসবে।

এছাড়া আরও বলা হয়েছে, ভারতে ৫জি পরিসেবায় লক্ষে জিও-র ৫জি নেটওয়ার্ক তৈরি রয়েছে এবং জিও ফাইবার পরিসেবাও বিস্তৃত হয়েছে। ফলে আগামীদিনে ভারতে ৫জি পরিসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। পাশাপাশি শেয়ার হোল্ডারদের উদ্দেশে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, ভারতে আগে কয়েক মিলিয়ন মানুষ ২জি ব্যবহার করতেন। এখন তারা ২জি থেকে ৪জি তে পরিবর্তিত হয়েছে। এমনকি যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তারা এখন ইন্টারনেট ব্যবহার করছে। জিও পরিবর্তনটা নিয়ে এসেছে। আগামীদিনে ৫জি-তেও জিও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, বিশেষত ভারতের জন্য প্রযুক্তিতে সাফল্য এনেছে জিও। ফলে প্রযুক্তি বিশ্বে লাভবান হবে ভারত। এখন ফেসবুক ও মাইক্রোসফট জিওর অংশীদার হয়েছে। জিওর ৩৮৭.৫ মিলিয়ন মোবাইল ডেটা গ্রাহক টেলিকম বিশ্বে নজির সৃষ্টি করেছে। মুকেশ আম্বানির কথায়, রিলায়েন্স জিও তার অত্যাধুনিক ওয়্যারলাইন পরিষেবাগুলি চালু করেছে। যা ডিজিটাল পরিষেবাকে আরও শক্তিশালী করবে। রিপোর্ট অনুসারে, মার্চ ২০২০ অবধি জিও ফাইবারে সংযুক্ত হয়েছে ১০ লক্ষ গ্রাহক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *