Breaking News
Home / TRENDING (page 769)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

জম্মু কাশ্মীরে ৩৫এ ধারার শুনানি পিছল শীর্ষ আদালত

নিজস্ব সংবাদদাতা জম্মু কাশ্মীরে ৩৫এ ধারা নিয়ে মামলার শুনানি ২০১৯র জানুয়ারি পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে এই মামলার শুনানি চললে কাশ্মীরে আসন্ন পঞ্চায়ত ভোট ও বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছিল জম্মু কাশ্মীরের রাজ্যপাল। শুক্রবার শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, আসন্ন …

আরও পড়ুন »

কবিতা কর্নারে স্বাতী ও মীনাক্ষীর সুনীল শক্তি স্মরণ

কিশোর ঘোষঃ ওঁরা বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম দুই কবি বন্ধু। ওঁদের একজন বলেছিলেন, ‘শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।’ আরেকজন বাস্তবিক করেছিলেন। স্পষ্টত জানিয়েছিলেন, ‘আমি স্বেচ্ছাচারি।’ আধুনিক বাংলা কবিতার সেই দুই চিরস্মরণীয়কে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দন চত্বরে ছিল অপূর্ব আয়োজন—আকাশ নীল-শক্তি সুনীল। আয়োজক পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাডেমি। বৃষ্টিভেজা সন্ধ্যার অন্যতম আকর্ষণ …

আরও পড়ুন »

হাইকোর্টের রায়ের পর পার্থও মানলেন মহার্ঘভাতা কর্মীদের অধিকার

নিজস্ব সংবাদদাতাঃ মহার্ঘভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর পার্থ চট্টোপাধ্যায়ও মানলেন ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকারের মধ্যে পড়ে। শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, ডিএ তো দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি বলেন, অনেক সময় দিতে দেরি হচ্ছে। তার কারণ রাজ্যের কোষাগারের খারাপ অবস্থা। এদিন ফের কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তোলেন তৃণমূল কংগ্রেসের মহাসচীব। …

আরও পড়ুন »

মহার্ঘভাতা কর্মীদের আইনি অধিকারঃ হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিল আদালত। স্যাটের রায়কে খারিজ করে হাইকোর্টে বিচারপতি দেবশিস কর গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। তবে কেন্দ্রের সমান ডিও পাওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য স্যাটের কাছেই পাঠাচ্ছে হাইকোর্ট৷ আজকের রায়-এ আদালত জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের …

আরও পড়ুন »

সংসার চালাতে আরামবাগের প্রথম মহিলা টোটো চালক পদ্মা  

নিজস্ব সংবাদদাতাঃ আরামবাগঃ সংসারের অভাব দূর করতে টোটো নিয়ে শহরের রাজপথে পদ্মা। আরামবাগ শহরে প্রথম ও একমাত্র মহিলা টোটো চালক পদ্মা মল্লিক (৩৮)। বাড়ি আরামবাগ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায়। স্বামী ১৩ বছর আগে মারা যান। তখন থেকেই পদ্মাকে সংসারের হাল ধরতে হয় বাধ্য হ্যে। তাঁর দুই ছেলে ও …

আরও পড়ুন »

মোদির হাতে রাখি পরানোর পর লকেট

কেয়া ঘোষঃ রাখি পূর্ণিমার তিথি। সনাতন রীতি অনুযায়ী বোনেরা ভাই বা বড় দাদাদের মঙ্গল কামনায় ভাই বা দাদার হাতে বেঁধে দেয় রাখি। কিন্ত সেই দাদা যদি হন খোদ দেশের প্রধানমন্ত্রী? সেই অভিজ্ঞতা কেমন হবে? আর পাঁচটা রাখি পরানোর থেকে কি আলাদা হয় সেটা? আলাদা যদিও বা হয় তবে কতটা আলাদা? …

আরও পড়ুন »

স্ত্রীর চিকিৎসার জন্য সন্তান বিক্রি, আটকালো পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ বাবা হয়েও ২৫ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছিলেন নিজের মেয়েকে। কারণ গর্ভবতী স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। উত্তরপ্রদেশের কনৌজে এমনই চমকে দেওয়া ঘটনা ঘটল। যদিও সন্তান বিক্রি রুখে দিল পুলিশ। অরবিন্দ বাঞ্জারার বাড়ি কনৌজের বারেঠি দারাপুরে। সঙ্কটজনক পরিস্থিতিতে অরবিন্দের ৬ মাসের গর্ভবতী স্ত্রী সুখদেবীকে ভর্তি করতে হয় …

আরও পড়ুন »

সঞ্জু, সাংবাদমাধ্যম ও শুভ্রাংশু

দেবক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কলাম :    আপনি সঞ্জু দেখেছেন? যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে দেখে নিন। সঞ্জয় দত্তের এই বায়োপিকে সঞ্জুবাবার জীবনের বিভিন্ন বাঁক ও উত্থান-পতনের সঙ্গে সংবাদ মাধ্যমের একটি বিশেষ দিক এমন ভাবে সামনে এসেছে যা এই সময় আপনার দেখা দরকার। অবশ্য যদি আপনি রাজনীতির শৌখিন হন …

আরও পড়ুন »

জন্মদিনের মুখর তিথিতে ঋতুপর্ণ ঘোষ

পার্থসারথি পাণ্ডা : হীরের আংটি’ দিয়ে ১৯৯১-এ ঋতুপর্ণ ঘোষ এলেন বাংলা ছবির জগতে, সত্যজিৎ রায় তখনও বেঁচে । স্বপ্নালু চোখের এই মানুষটি ছবি করতে এসেছিলেন বিজ্ঞাপন জগতের কাজের অভিজ্ঞতা নিয়ে। এক্ষেত্রে তাঁর এই ছবিজীবনের শুরুটার মিল আছে সত্যজিৎ রায়ের ছবিজীবনের সঙ্গে। সত্যজিৎও বিজ্ঞাপন জগৎ থেকেই ছবির জগতে এসেছিলেন। দুজনেই কারও …

আরও পড়ুন »

ক্যানিং এ বোর্ড গঠনকে কেন্দ্র করে বোমাবাজি

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং : পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার নিকারিঘাটা গ্রামে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ নির্দল কর্মীরা আচমকা তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর করে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে ব্যাপক বোমাবাজী ও গুলি ছোড়ে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জখম হয়েছেন। ঘটনার …

আরও পড়ুন »

সল্টলেকএ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু ১০ বছরের ছাত্রের

নিজস্ব সংবাদদাতা বিধাননগরে ডেঙ্গি জ্বরে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর ছাত্রের। সল্টলেকের দত্তাবাদের ঘটনা। গত শনিবার থেকে জ্বরে আক্রান্ত হয়ে সল্টলেকের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নারায়ণ শ্রেষ্ঠা। অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয়ে বাইপাসের সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ১০ বছরের ওই শিশুর। হাসপাতাল …

আরও পড়ুন »

আলিপুর জেলের দেওয়াল খুঁড়ে মোবাইল ও সিম উদ্ধার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা বৃহস্পতিবার আলিপুর সংশোধনাগারের ফাঁসীর আসামী আফতাব আনসারির সেল থেকে তিনটে মোবাইল ও প্রচুর সিম উদ্ধার করল আলিপুর জেল কর্তৃপক্ষ। জেল সূত্রের খবর, এদিন সন্ধ্যায় আলিপুর জেল সুপার সুখেন্দু শেখর ঘোষের নেতৃত্বে জেলরক্ষীরা আফতাব আনসারির সেলে তল্লাশি চালায়। প্রথমে কোথায় কিছু পাওয়া না গেলেও পরে সেলের দেওয়াল খুঁড়ে মোবাইল …

আরও পড়ুন »

কাশ্মীরে জঙ্গিদের হাতে অপহৃত পুলিশকর্মীদের ৭ আত্মীয়, চলছে তল্লাশি

নিজস্ব সংবাদদাতা কাশ্মীরের পুলওয়ামা ও কুলগাম থেকে বেশ কয়েকজন পুলিশকর্মীদের ৭ আত্মীয়কে অপহরণ করল জঙ্গীরা। এই ঘটনা সামনে আসার পরি জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় এই বিষয়ে কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ অফিসারেরা একটি বৈঠক করে । আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি …

আরও পড়ুন »

স্বপ্না বর্মনের পরিবারের পাশে শিলিগুড়ির ক্লাব

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে মাঠে নেমে সংবর্ধনা পাশাপাশি আর্থিক সাহায্য দেবে শিলিগুড়ির সুর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ান ক্লাব তথা  ২৩ নম্বর ওয়ার্ড কমিটি। “নিত্যানন্দ সাহা স্মৃতি  উইনারস ও কণকলতা সাহা স্মৃতি রানার্স নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৮” আয়োজিত হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। টানা আটদিন ব্যাপি এই  …

আরও পড়ুন »

ডার্বির টিকিট না পেয়ে আইএফএ–তে ঝামেলা

‌ প্রসেনজিৎ মাহাতো : ডার্বি জ্বরে কাঁপছে শহর কলকাতা। টিকিটের হাহাকার। ৭০ দশক ফিরল যেন। দুই বড় ক্লাবের গেটের বাইরে লাইন। টিকিটের হাহাকার। আইএফএ অফিসে বৃহস্পতিবার বিকেলে টিকিট না পেয়ে বিক্ষোভ। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএফএ অফিস ঘেরাও। শেষবার ১৯৯৭ তে ডায়মন্ড সিস্টেমের সময় এরকম উত্তেজনা দেখা গিয়েছিল। আইএফএ …

আরও পড়ুন »

কংস কি সত্যিই খুব খারাপ লোক ছিলেন?

পার্থসারথি পাণ্ডা : আচ্ছা কংস কতটা খারাপ লোক ছিলেন, যে জন্য ভগবান বিষ্ণুকে তড়িঘড়ি অবতার নেওয়ার সিদ্ধান্ত নিতে হল তাঁকে বধ করার জন্য? বিষ্ণু পুরাণে জানানো হচ্ছে যে, আসলে শিশুপালকে বধ করে তাঁকে উদ্ধার করার জন্যই বিষ্ণুর কৃষ্ণঅবতার। এই অবতার নেওয়ার পথটিকে আরও প্রশস্ত করলেন পৃথিবী। তিনি পৃথিবীবাসীদের পাপভারে জর্জরিত …

আরও পড়ুন »