নিজস্ব সংবাদদাতা
কাশ্মীরের পুলওয়ামা ও কুলগাম থেকে বেশ কয়েকজন পুলিশকর্মীদের ৭ আত্মীয়কে অপহরণ করল জঙ্গীরা। এই ঘটনা সামনে আসার পরি জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় এই বিষয়ে কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ অফিসারেরা একটি বৈঠক করে । আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জুবের আহমেদ (পুলিশকর্মীর ছেলে), আরিফ আহমেদ (পুলিশ অফিসারের ভাই), ফৈজান আহমেদ ( পুলিশকর্মীর ছেলে), সুমের আহমেদ রাঠোর ( পুলিশকর্মীর ছেলে), গৌহর আহমেদ ( ডিএসপির ভাই) জঙ্গিদের হাতে অপহৃত হয়। সাম্প্রতিককালে কাশ্মীরে পুলিশ ও সেনার হাতে একের পর এক জঙ্গি নিকেশের প্রতিবাদে এদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে জঙ্গিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news