Breaking News
Home / TRENDING / হাইকোর্টের রায়ের পর পার্থও মানলেন মহার্ঘভাতা কর্মীদের অধিকার

হাইকোর্টের রায়ের পর পার্থও মানলেন মহার্ঘভাতা কর্মীদের অধিকার

নিজস্ব সংবাদদাতাঃ

মহার্ঘভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর পার্থ চট্টোপাধ্যায়ও মানলেন ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকারের মধ্যে পড়ে। শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, ডিএ তো দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি বলেন, অনেক সময় দিতে দেরি হচ্ছে। তার কারণ রাজ্যের কোষাগারের খারাপ অবস্থা।

এদিন ফের কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তোলেন তৃণমূল কংগ্রেসের মহাসচীব। সরকারি কর্মচারীদেরও বুঝতে হবে রাজ্যের আর্থিক পরিস্থিতি। এ বিষয়ে কর্মীদের কাছ থেকে সহানুভূতি চায় সরকার। পার্থর মতে বাম আমলেও ডিএ বাকি পড়ত। তিনি দাবি করেন, মেডিকেল স্কিম সহ বহু নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তৃণমূল সরকারের আমলে। তিনি আরও বলেন, আগের সরকারের আমলে মাসের শুরুতে বেতন হত না। এখন হচ্ছে। মহার্ঘভাতা বিষয়ে বিস্তারিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানবেন বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *