Breaking News
Home / TRENDING / সংসার চালাতে আরামবাগের প্রথম মহিলা টোটো চালক পদ্মা  

সংসার চালাতে আরামবাগের প্রথম মহিলা টোটো চালক পদ্মা  

নিজস্ব সংবাদদাতাঃ

আরামবাগঃ সংসারের অভাব দূর করতে টোটো নিয়ে শহরের রাজপথে পদ্মা। আরামবাগ শহরে প্রথম ও একমাত্র মহিলা টোটো চালক পদ্মা মল্লিক (৩৮)। বাড়ি আরামবাগ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায়। স্বামী ১৩ বছর আগে মারা যান। তখন থেকেই পদ্মাকে সংসারের হাল ধরতে হয় বাধ্য হ্যে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। তিনি দীর্ঘদিন আরামবাগ মহকুমা হাসপাতাল আয়ার কাজ করেছেন। কিন্তু সেখানে কিছু সমস্যা দেখা দেয়। হাসপাতালের ৬০ টাকা রোজে সংসার চালানো দুষ্কর হয়ে ওঠে। তখনই ভাবেন টোটো চালানোর কথা ।

প্রথমে ছেলে-মেয়েরা আপত্তি করেছিল। কিন্তু উপায় ছিল না পদ্মা মল্লিকের। অতএব ব্যাংক থেকে লোন নিয়ে টোটো কিনে ফেলেন। পদ্মা মল্লিকই এখন আরামবাগ শহরের একমাত্র মহিলা টোটো চালক। তিনি চান, টোটোর রেজিস্ট্রেশনটা ঠিক ভাবে হয়ে যাক। সংসারের হাল ফেরাতে চান পদ্মা। ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে চান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *