Breaking News
Home / TRENDING / ক্যানিং এ বোর্ড গঠনকে কেন্দ্র করে বোমাবাজি

ক্যানিং এ বোর্ড গঠনকে কেন্দ্র করে বোমাবাজি

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং :

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার নিকারিঘাটা গ্রামে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ নির্দল কর্মীরা আচমকা তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর করে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে ব্যাপক বোমাবাজী ও গুলি ছোড়ে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জখম হয়েছেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা ও গুলির খোল উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় রাতভোর পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *