Breaking News
Home / TRENDING / কবিতা কর্নারে স্বাতী ও মীনাক্ষীর সুনীল শক্তি স্মরণ

কবিতা কর্নারে স্বাতী ও মীনাক্ষীর সুনীল শক্তি স্মরণ

কিশোর ঘোষঃ

ওঁরা বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম দুই কবি বন্ধু। ওঁদের একজন বলেছিলেন, ‘শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।’ আরেকজন বাস্তবিক করেছিলেন। স্পষ্টত জানিয়েছিলেন, ‘আমি স্বেচ্ছাচারি।’ আধুনিক বাংলা কবিতার সেই দুই চিরস্মরণীয়কে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দন চত্বরে ছিল অপূর্ব আয়োজন—আকাশ নীল-শক্তি সুনীল। আয়োজক পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাডেমি। বৃষ্টিভেজা সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন দুই কবি জায়ার স্মৃতিচারণ।

সুনীলকে নিয়ে বললেন স্বাতী গঙ্গোপাধ্যায়, শক্তিকে নিয়ে মীনাক্ষী চট্টোপাধ্যায়। বাউন্ডুলে পিতাকে নিয়ে বললেন শক্তিকন্যা তিতিও। কিংবদন্তী দুই কবির ঘনিষ্ট অনুজ কবি, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার উসকে দিলেন ফেলে আসা সময়ের উষ্ণতাগুলি। কিন্তু দিন বদালাচ্ছে, এই পাল্টানো সময়ে প্রয়াত দুই কবি আজও কতখানি গুরুত্বপূর্ণ? প্রশ্ন করা গেল আজকের বাংলা কবিতার তিন অতি পরিচিত কবি শ্রীজাত, বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও অংশুমান করের কাছে। তাছাড়া সুনীল-সঙ্গ করেছিলেন ওঁরা। সে অভিজ্ঞতাও শোনা গেল। ওঁদের গলায় ঝরে পড়ল শক্তি চট্টোপাধ্যায়ের সান্নিধ্য না পাওয়ার আক্ষেপ। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গ পাওয়ার সৌভাগ্যের কথা।
এদিনের অনুষ্ঠানে এছাড়াও শক্তি ও সুনীলের কবিতা পড়লেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। গান গাইলেন লোপামুদ্রা মিত্র। কবিতা পাঠ করলেন পিনাকী ঠাকুর, স্বাগতা দাশগুপ্ত, অঞ্জনা চক্রবর্তী ও অভিজিৎ বেরা প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *