নিজস্ব সংবাদদাতা
জম্মু কাশ্মীরে ৩৫এ ধারা নিয়ে মামলার শুনানি ২০১৯র জানুয়ারি পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে এই মামলার শুনানি চললে কাশ্মীরে আসন্ন পঞ্চায়ত ভোট ও বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছিল জম্মু কাশ্মীরের রাজ্যপাল। শুক্রবার শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখেই কাশ্মীরে বিপুল পরিমাণে প্যারা মিলিটারি পাঠানো হচ্ছে । এরপর কোনও কারনে যাতে এই নির্বাচনে ব্যাঘাত না ঘটে তা দেখতে হবে। সেকারনেই নির্বাচনের পর ফেব্রুয়ারি থেকে ফের এই মামলার শুনানি শুরু হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news