নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার আলিপুর সংশোধনাগারের ফাঁসীর আসামী আফতাব আনসারির সেল থেকে তিনটে মোবাইল ও প্রচুর সিম উদ্ধার করল আলিপুর জেল কর্তৃপক্ষ। জেল সূত্রের খবর, এদিন সন্ধ্যায় আলিপুর জেল সুপার সুখেন্দু শেখর ঘোষের নেতৃত্বে জেলরক্ষীরা আফতাব আনসারির সেলে তল্লাশি চালায়। প্রথমে কোথায় কিছু পাওয়া না গেলেও পরে সেলের দেওয়াল খুঁড়ে মোবাইল ও সিম উদ্ধার করা হয়। দেওয়ালের প্লাস্টার চটিয়ে ভিতরে মোবাইল রেখে চাপা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। কী করে রক্ষীদের নজর এড়িয়ে দেওয়ালে মোবাইল লুকিয়ে রাখা সম্ভব হল সেবিষয়ে তদন্ত করছে পুলিশ। আলিপুর থানায় জেল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news